সুইডেন আওয়ামী লীগের সম্মেলন শনিবার
সুইডেন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন-২০১৭ অনুষ্ঠিত হতে যাচ্ছে শনিবার।
সম্মেলনে উদ্বোধন করবেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রিয় কমিটির শিল্প ও বাণিজ্য সম্পাদক এবং সাবেক এমপি আবদুস সাত্তার।
প্রধান অতিথি হিসাবে থাকবেন সর্বইউরোপিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ গনি।
সুইডেন আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুভেচ্ছা বাণী পাঠিয়েছেন।
এছাড়া সম্মেলনে যোগ দেয়ার কথা রয়েছে- জার্মান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ বাদল আহমেদ, ডেনমার্ক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিদ্যুৎ বড়ুয়া, বেলজিয়াম আওয়ামী লীগের সভাপতি শহিদুল হক, সহ সভাপতি হুমায়ুন মাকসুদ, হল্যান্ড আওয়ামী লীগের সভাপতি শাহাদাত হোসেন তপন, সাধারণ সম্পাদক মুরাদ খান, নরওয়ে আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন মজুমদার, সহ সভাপতি মোস্তাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ রুবায়েত শরীফ, ফিনল্যান্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন, গ্রিস আওয়ামী লীগের সদস্য সচিব মিজানুর রহমান, সুইজারল্যান্ড আওয়ামী লীগ নেতা শ্যামল খান, স্পেন আওয়ামী লীগ নেতা দুলাল সাফা, জাকির হোসেন ও রিজভী আলম।
এর আগে গত বছর ১৩ মার্চ সুইডেন আওয়ামী লীগের সম্মেলন পণ্ড হয়ে যায়। তারপর সুইডেন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি খেতু মিয়াকে আহ্বায়ক করে সম্মেলন সম্পন্ন করার দায়িত্ব দেওয়া হয়।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
