সৌদি আরবে স্বাধীনতা দিবস উদযাপন
বাংলাদেশের স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালন করেছে সৌদি আরবের জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট অফিস।
স্থানীয় সময় রোববার জেদ্দার ক্রাউন প্লাজা হোটেলের বলরুমে দিবসটি উপলক্ষে এক অভ্যর্থনার আয়োজন করা হয়।
জেদ্দায় বাংলাদেশ কনসাল জেনারেল এফ এম বোরহান উদ্দিনের আমন্ত্রণে ওআইসি সেক্রেটারি জেনারেল ইউসুফ বিন আহমদ আল ওসাইমিন অতিথি হয়ে এসেছিলেন।
কনসাল জেনারেল আমন্ত্রিত অতিথিদের উদ্দেশ্যে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস তুলে ধরে বক্তব্য দেন। তিনি সৌদি-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের সূত্র ধরে সৌদির জাতীয় অর্থনীতিতে প্রবাসী বাংলাদেশিদের অবদানের কথা বলেন।
