কাতারে বাংলাদেশ দূতাবাসে ‘স্বাধীনতা দিবস’ পালিত
বাংলাদেশের ‘স্বাধীনতা দিবস’ উদযাপন করেছেন কাতার প্রবাসী বাংলাদেশিরা।
স্থানীয় সময় রোববার সকালে দেশটির রাজধানী দোহায় আল হেলাল বাংলাদেশ দূতাবাসে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা হয়।
পাসপোর্ট বিভাগের প্রথম সচিব নাজমুল হাসানের পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন রাষ্ট্রদূত আসুদ আহমেদ।
দিবসটি উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পড়ে শোনান শ্রম কাউন্সিলর সিরাজুল ইসলাম, কাউন্সিলর কাজী জাবেদ ইকবাল, শ্রম প্রথম সচিব রবিউল ইসলাম ও দ্বিতীয় সচিব মো. আজগর হোসেন।
