২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্যারিসে পহেলা বৈশাখ পালনের প্রস্তুতিসভা

বৈশাখী উৎসব পালন উপলক্ষে প্রস্তুতি সভা করেছে ফ্রান্সে বসবাসরত বাংলাদেশিদের সাংস্কৃতিক সংগঠন ‘স্বরলিপি শিল্পীগোষ্ঠী’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

এনায়েত হোসেন সোহেল, ফ্রান্সের প্যারিস থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2017, 06:12 PM

Updated : 11 Oct 2022, 01:36 PM

রোববার বিকেলে প্যারিসের মেট্রো হোসের একটি রেস্তোরাঁয় বাংলাদেশি কমিউনিটির নেতাদের  নিয়ে এই সভা হয়। 

সংগঠনটির সভাপতি নজরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক শিপন প্লাচিড রেভেরু সভাটি পরিচালনায় করেন।

 

সভায় বক্তব্য দেন- মিজান চৌধুরী মিন্টু, হারুন ওর রশিদ, খন্দকার বেনু, ম্যাডাম হাসনাত, কাজী লিটন, পুষ্প রানী দাস, গৌতম বিশ্বাস, আবু তাহির, আমিনুর রহমান ফারুক, কামরুল মোর্শেদ পিন্টু, সুমা দাস, সুপ্রিয়া দাস, শিলা ঘোষ, ইশরাত খানম ফ্লোরা, মাসুদ আরমান রানা, ইশরাত জাহান লুসি, শাকিল সরকার, স্বপন সরকার, নিশিতা বড়ুয়া, বৃষ্টি গোমেজ, মিঞা মেরি, সেলিনা আফরোজ, মোহাম্মেদ আলী, মঈন খান ও শেখ মাসুদ। 

প্রতিবছরের মতো এবারও বাংলাদেশি শিল্পীসহ ইউরোপের শিল্পীদের সমন্বয়ে ‘স্বরলিপি শিল্পীগোষ্ঠী’ বাঙালিদের অন্যতম লোকজ উৎসব পহেলা বৈশাখ পালন করবে বলে সভায় জানানো হয়।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash.bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!