২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্পেন বাংলা প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠিত

স্পেনে বাংলা গণমাধ্যমের প্রতিনিধিত্বকারী সংগঠন ‘স্পেন বাংলা প্রেসক্লাব’-এর নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সাহাদুল সুহেদ, স্পেন থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2017, 12:07 PM

Updated : 11 Oct 2022, 01:32 PM

স্থানীয় সময় রোববার রাত ৮টায় বার্সেলোনার সেন্ত্র সিভিক হলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। সংগঠনের সভাপতি সাহাদুল  সুহেদ অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ও সাধারণ সম্পাদক আফাজ জনি পরিচালনা করেন।

অভিষেক অনুষ্ঠানে রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার বলেন,  “স্পেন বাংলা  প্রেসক্লাবের সদস্যগণ পারস্পরিক ঐক্য বজায় রেখে দেশপ্রেমের  চেতায় উদ্বুদ্ধ হয়ে সৎ, নিরপেক্ষ, বস্তুনিষ্ঠ, সৃজনশীল এবং তথ্য নির্ভর সংবাদ উপস্থাপন করলে সংশ্লিষ্ঠরা উপকৃত হবেন।”

সাংবাদিকরা ইতিবাচক সংবাদ পরিবেশনের মাধ্যমে প্রবাসেও বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

স্পেন বাংলা প্রেসক্লাবের ১৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন- সভাপতি সাহাদুল সুহেদ (চ্যানেল আই), সিনিয়র সহ সভাপতি বনি হায়দার মান্না (এটিএন বাংলা), সহ সভাপতি জাহিদুল আলম মাসুদ (প্রথম নিউজ, প্রবাস কথা), সাধারণ সম্পাদক আফাজ জনি (চ্যানেল এস, যমুনা টিভি), সহ সাধারণ সম্পাদক সেলিম আলম (বাংলা টিভি), সাংগঠনকি সম্পাদক লোকমান হোসেন (বাংলা টিভি, এসএ টিভি), কোষাধ্যক্ষ ফয়জুল হক রানা (এনটিভি), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শিপলু নিয়াজী (এসবিএন), ক্রীড়া সম্পাদক জাফরুল ইসলাম (এনটিভি), সাহিত্য সম্পাদক জামিলা করিম (এসবিএন), মহিলা সম্পাদক তারিনা জামান খান কাকন (ভোরের কলাম), প্রচার সম্পাদক লায়েবুর রহমান (জনপ্রিয়), কার্যকরী সদস্য মিরন নাজমুল (জাগোনিউজ ২৪, বাংলাভিশন), তুতিউর রহমান (দিনকাল), কবির আল মাহমুদ (প্রবাসের নিউজ), সাইফুল আমিন (পিটিভি) ও মোশতাক আলী (বাংলা কাগজ)।

উপদষ্টা মণ্ডলীতে রয়েছেনে রিয়াদ আহাদ, নুরুল ওয়াহিদ ও মিনহাজুল আলম মামুন। 

নতুন কমটির সদস্যদেরকে প্রধান অতিথি রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার ফুল দিয়ে বরণ করে নেন।

অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার ও হেড অব চ্যান্সেরি এম হারুন আল রাশিদ, কমার্সিয়াল কাউন্সিলর মোহাম্মদ নাভিদ শাফিউল্লাহ, বার্সেলোনায় বাংলাদেশের অনারারি কাউন্সিলর রামন পেদ্র।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ইংল্যান্ডের কমিউনিটি ব্যক্তিত্ব এসএম জাকির হোসেন, বাংলা কাগজের উপদেষ্টা সুরুজ্জামান জামান, অ্যাসোসিয়াসিয়ন কুলতুরাল দে বাংলাদেশ এন কাতালোনিয়ার সভাপতি মাহারুল ইসলাম মিন্টু, বাংলা স্কুলের সভাপতি মুক্তিযুদ্ধা আলাউদ্দিন হক,  ইংল্যান্ড বাংলা মেলার সাধারণ সম্পাদক ও এটিএন বাংলা ইউকে প্রতিনিধি জয়নাল ইসলাম,  বাংলা কাগজের নির্বাহী সম্পাদক রিয়াদ আহাদ, ৭১ টেলিভিশনের ইউরোপ প্রতিনিধি নুরুল ওয়াহিদ, বাংলা ভিশনের স্পেন প্রতিনিধি মিনহাজুল আলম মামুন, স্পেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আব্দুর রহমান, স্পেন বিএনপি’র সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য আবু জাফর রাসেল।

স্থানীয় কমিউনিটি নেতাদের মধ্যে বক্তব্য দেন মুক্তার আহমেদ, জাহাঙ্গীর আলম, শফিকুর রহমান, খালেদুর রহমান, শাহ আলম স্বাধীন, শফিউল আলম শফি, আব্দুল বাছিত কয়ছর, লুৎফুর রহমান সুমন, আবুল কালাম আজাদ, আজমান আলী, খোরশেদ আলম বাদল, আমীর হোসেন আমু, সফিক খান, মেহতাব হক, মুহিবুর রহমান তোতা ও খাদিজা আক্তার মনিকা।

অভিষেক অনুষ্ঠানের শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুভ ও দীবার উপস্থাপনায় গান ও নাচ পরিবেশন করেন বার্সেলোনার স্থানীয় শিল্পীরা।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash.bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!