২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উদীচী ফ্রান্সের একুশের সম্মিলিত সাংস্কৃতিক অনুষ্ঠান

ফ্রান্সে নানা আয়োজনে  মহান একুশ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেছে ‘উদীচী ফ্রান্স সংসদ’ ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সাখাওয়াত হোসেন হাওলাদার, ফ্রান্সের প্যারিস থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2017, 01:33 PM

Updated : 11 Apr 2022, 11:05 PM

স্থানীয় সময় শুক্রবার থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার শেষদিন রোববার সন্ধ্যা ৬টায় ফ্রান্সের ওবারভিলিয়ে শহরের ‘স্পেস রনদি’ হলে  অনুষ্ঠিত হয়েছে ‘সম্মিলিত সাংস্কৃতিক সন্ধ্যা’।

‘উদীচী ফ্রান্স শাখা’র সাধারণ সম্পাদক আহাম্মেদ আলী দুলাল এবং সাংস্কৃতিক কর্মী হাসনাত জাহানের যৌথ পরিচালনায় সংগঠনের অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ দূতাবাসের হেড অব চ্যান্সরি ও কাউন্সিলর হজরত আলী খান ও ‘ওবারভিলিয়ের ভি অ্যাসোসিয়েটিভ’-এর পরিচালক কার্লোস সামেদো।

 অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কিরন্ময় মণ্ডল।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের সভাপতি জামিরুল ইসলাম মিয়া, ফ্রান্সের বাংলাদেশ দূতাবাসের কমার্স কাউন্সিলর মো. ফিরোজ উদ্দীন।

এছাড়া ‘স্বরলিপি সাংস্কৃতিক শিল্পীগোষ্ঠী’, ‘সারগাম সাংস্কৃতিক শিল্পীগোষ্ঠী’, ‘তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি, ফ্রান্স শাখা’ ও ‘চারণ সাংস্কৃতিক কেন্দ্র’-এর নেতারাসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আগামী ২৩ এপ্রিল ২০১৭ বাংলা বর্ষবরণ অনুষ্ঠানে উদীচী ফ্রান্স সংসদের পরিচালনায় বাংলা ভাষা ও সাংস্কৃতিক কেন্দ্রের কার্যক্রম শুরুর ঘোষণা দেওয়া হয়।

অনুষ্ঠানে ‘উদীচী শিল্পীগোষ্ঠী’র পরিবেশনার গান, নাটক ও কবিতার সমন্বয়ে বিশেষ আলেখ্যানুষ্ঠানের পাশাপাশি ‘স্বরলিপি সাংস্কৃতিক শিল্পীগোষ্ঠী’, ‘সারগাম সাংস্কৃতিক শিল্পীগোষ্ঠী’ গান পরিবেশন করেন। এছাড়া ‘চারণ সাংস্কৃতিক কেন্দ্র’ ভাষা আন্দোলনের উপর স্থিরচিত্র প্রদর্শনী করে।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash.bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!