‘অমর একুশ’ স্মরণে উদীচী ফ্রান্সের ভাষা ও সাংস্কৃতিক মেলা
‘বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, ফ্রান্স সংসদ’ এবং ‘ওবারভিলিয়ে মেরি’র যৌথ আয়োজনে ফ্রান্সে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উপলক্ষে পালিত হয়েছে ভাষা ও সাংস্কৃতিক মেলা।
স্থানীয় সময় শনিবার প্যারিসের ওবারভিলিয়ের ‘লা এম্বারকাদে’ হলে দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত নানা আয়োজনে দিবসটি পালন করা হয়।
এই শহরে অবস্থানকারী বিভিন্ন জাতি-গোষ্ঠীর নিজ নিজ ভাষায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন ভাষা-বৈচিত্র্য ও সাংস্কৃতিক ঐতিহ্য নিয়ে আয়োজন করা হয় মেলার। উদীচী ফ্রান্স সংসদের তিন দিনব্যাপী ‘অমর একুশ’ এবং ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’-এর প্রথমদিন আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে আরও অংশ নেয় ২৫টি সংগঠন।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসের হেড অব চ্যান্সরি ও কাউন্সিলর হজরত আলী খান।
এই ভাষা ও সাংস্কৃতিক মেলায় যেসব দেশ তাদের সংস্কৃতি তুলে ধরেন, তারা হলেন- বাংলাদেশ, ফ্রান্স, তামুল, কুর্দি, মান্ডারিন, উর্দু, চিন, মরুক্কো, আরব, তামাযিত, বামবারা, পর্তুগিজ, অবারবার্বেল, আলজেরি, সফলোর, ইংল্যান্ড, লিংগালা, ক্রেওলা, হাইতি, হাছছানা, সোনাকি, পেয়োল, ফিফে ও তিউনিজ।
তিন দিনব্যাপী অনুষ্ঠানের দ্বিতীয় দিন মঙ্গলবার এমএ সেজার পার্কে একুশের প্রভাত ফেরী ও পুষ্পস্তবক অর্পণ করা হবে।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ, আড্ডা, আনন্দ বেদনার গল্প, ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
