বইমেলায় প্রবাসী সেলিনার ‘ভালবেসে তোমাকে’
‘অমর একুশে বইমেলা’য় প্রকাশিত হয়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক প্রবাসী সেলিনা ইসলামের উপন্যাস ‘ভালোবেসে তোমাকে’।
উপন্যাসটি প্রকাশ করেছে ‘প্রতিভা প্রকাশ’, প্রচ্ছদ করেছেন রাজীব রায়। মেলার প্রথম দিন থেকেই ‘প্রতিভা প্রকাশ’-এর স্টলে (২০১, ২০২ নম্বর স্টল) বইটি পাওয়া যাচ্ছে। বইটির মূল্য ধরা হয়েছে ১৫০ টাকা। বাংলাদেশের সমাজে দুই নারী প্রজন্মের চিন্তা-চেতনা,সমস্যা ও সমাধান নিয়ে উপন্যাসটি রচিত হয়েছে।
সেলিনা ইসলাম ২০০৪ সালে নিউ ইয়র্কের স্থানীয় টেলিভিশন চ্যানেল ডাব্লিউএনইটি থার্টিন আয়োজিত ‘আমেরিকা মাই হোম’ লেখা প্রতিযোগিতায় বিদেশিদের মধ্য থেকে বিজয়ী হন। তারপর ২০১১ সাল থেকে বাংলা ভাষায় বিভিন্ন ব্লগ,ম্যাগাজিন,যৌথ সঙ্কলনসহ দেশ-বিদেশের বিভিন্ন পত্রিকায় নিয়মিত লেখা শুরু করেন।
ঢাকার বইমেলা ছাড়াও ‘ভালোবেসে তোমাকে’ উপন্যাসটি অনলাইনে পাওয়া যাবে ‘রকমারি ডটকম’থেকে।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ, আড্ডা, আনন্দ বেদনার গল্প, ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
