ফ্রান্সে শহীদ কাদরী স্মরণে 'কবিতা সন্ধ্যা'
বাংলাদেশের প্রয়াত কবি শহীদ কাদরী স্মরণে ফ্রান্সে অনুষ্ঠিত হয়েছে 'কবিতা সন্ধ্যা'।
স্থানীয় সময় শুক্রবার রাতে প্যারিসের ফোয়ায়ে দো গ্রেনেল হলরুমে প্রবাসী বাংলাদেশিদের সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন ‘অক্ষর’-এ কবিতা সন্ধ্যার আয়োজন করে।
অনুষ্ঠানের শুরুতে এক মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে কবির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়।
সংগঠনটির সাংস্কৃতিক কর্মী হাসনাত জাহান এবং মুনির কাদেরের সার্বিক তত্বাবধানে এবং সাইফুল ইসলামের সঞ্চালনায় কবির জীবন ও সাহিত্য কর্মের উপর প্রবন্ধ পাঠ করেন মুহাম্মদ গোলাম মোর্শেদ।
"তোমাকে অভিবাদন প্রিয়তমা" কবিতাটি গিটারের সাহায্যে সঙ্গীতের সুরে পরিবেশন করেন কুমকুম সায়েদা।
অনুষ্ঠানটির মঞ্চ সজ্জা ও শব্দ নিয়ন্ত্রণের দায়িত্বে ছিলেন চিত্র শিল্পী মুহিত জ্যোতি এবং পলাশ।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ, আড্ডা, আনন্দ বেদনার গল্প, ছোট ছোট অনুভূতি, দেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
