২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেলজিয়ামে বিএনপির বিক্ষোভে টেলিকনফারেন্সে মির্জা ফখরুল

দশম সংসদ নির্বাচনের তৃতীয় বর্ষপূর্তিতে দেশব্যাপী 'কালো পতাকা মিছিল কর্মসূচি'র সাথে একাত্মতা প্রকাশ করে বিক্ষোভ করেছে বেলজিয়াম বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আলম হুসেন, বেলজিয়ামের ব্রাসেলস থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2017, 04:13 PM

Updated : 11 Oct 2022, 01:17 PM

বৃহস্পতিবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপিয়ান কমিশনের সদর দপ্তরের সামনে সংগঠনটির বেলজিয়াম শাখার উদ্যোগে ‘গণতন্ত্র হত্যা দিবস’ শিরোনামের এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর টেলিকনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেন।

বক্তব্যে মির্জা ফখরুল বলেন,“সরকার গণতন্ত্রকে হত্যা করছে। ক্ষমতাসীন আওয়ামী লীগ মানুষ হত্যা করে দেশে রাজতন্ত্র কায়েম করার চেষ্টা করছে। মানুষ গুম করে,খুন করে রাজতন্ত্র কয়েম করার যে চেষ্টা সরকার করছে,তা কোনও ভালো ফল বয়ে আনবে না।

“নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন দিতে হবে।”

বেলজিয়াম বিএনপি নেতারা সকাল থেকেই নির্ধারিত স্থানে ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ডসহ জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন। এসময় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে প্রবাসী বিএনপি নেতাকর্মীদের অনেকেই লাইভ সম্প্রচার করেন।

বিক্ষোভ সমাবেশ শেষে ইউরোপিয়ান ইউনিয়ন ও পার্লামেন্টের  প্রতিনিধির কাছে বেলজিয়াম বিএনপির নেতারা বাংলাদেশে ‘সহিংসতা,হত্যা,গুম ও লুট’ চলছে বলে অভিযোগ করেন।  

পাশাপাশি তারা সরকারের পদত্যাগের জন্য ইউরোপিয়ান ইউনিয়নের সহযোগিতা চান।

সমাবেশে বাংলাদেশে দ্রুততম সময়ের মধ্যে একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সবার অংশগ্রহণে প্রতিনিধিত্বশীল সরকার গঠনের দাবি জানায় বেলজিয়াম বিএনপি।

বেলজিয়াম সোশ্যাল ডেমোক্রেটিক পাটির নেতা জুলিয়েন মিলকেল এসে বিএনপি’র এই সমাবেশে সহমর্মিতা জানান।

বেলজিয়াম বিএনপির সাবেক সহ সভাপতি আহমেদ সাজা মিয়ার সভাপতিত্বে ও সাবেক সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন বাবুর পরিচালনায় সমাবেশটি অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য দেন- আলী জাহাঙ্গীর, সৈয়দ মাহমুদ আক্কাছ,জুসেফ দাশ গুপ্তা,হাসান রাকিব প্রধান,শ্যামল আহমদ,আবুল হাসনাত শামছুল,মোয়াজ্জেম হোসেন,জসিম মোল্লা, আশিক আহমদ বাপ্পী, হারুন অর রশিদ,ফারুক মোল্লা,ইউসুফ,সোহেল,তাহসিক আহমদ ওসমান,কবির আহমদ,মাসুদ,শাহিন,শাহজাহান,ফখরুল ইসলাম,আবুল হোসেন,শামীম,রাসেল,আনোয়ার হোসেন,হেলাল মিয়া,ইমরান,কামাল ফিরুজ আহমদ,আলম হোসেন,জাবেদ, জাহাঙ্গীর,সোহেল,তৌফিক,শফি চৌধুরী,আব্দুল খালিক,তাশিক হক,রেজাবুল,মামুন,শেখ ফরিদ,আলী আহমদ,কাইয়ুম, নুরুন নবী,শিপন,মিজানুর,কামাল,আবু সাঈদ,নাহিদা আক্তার বাবু, ঝরনা ফেরদুসি,মাহমুদা খানম,সুবর্না আক্তার,নিলুফার ইয়াসমিন ও মনিরা।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!