২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্লোরিডায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি মা-ছেলে নিহত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এক সড়ক দুর্ঘটনায় প্রবাসী এক বাংলাদেশি নারী ও তার চার বছরের ছেলের মৃত্যুর খবর পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2017, 01:46 PM

Updated : 11 Oct 2022, 01:16 PM

নিহত নাজিয়া হোসেনের (৩২) স্বামী এমদাদুল হক (৪২) ভার্জিনিয়ায় ‘ডেটা গ্রুপে’ কাজ করেন। তাদের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুরে। ছেলে আয়ান হককে নিয়ে গত কয়েক বছর ধরে তারা ভার্জিনিয়ায় বসবাস করছিলেন।

সোমবার রাতে ফ্লোরিডা থেকে কানাডা যাওয়ার পথে জ্যাকসনভিলের সেন্ট জোন্স কাউন্টির ৯৫ স্ট্রিটে তাদের গাড়ি মহাসড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খায় বলে হাইওয়ে পুলিশ জানিয়েছে।

Image
এমদাদ ও নাজিয়া, সঙ্গে তাদের সন্তান আয়ান। ছবি: পারিবারিক অ‌্যালবাম থেকে

এমদাদ ও নাজিয়া, সঙ্গে তাদের সন্তান আয়ান। ছবি: পারিবারিক অ‌্যালবাম থেকে

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির নেতা মোহাম্মদ হোসাইন জানান, দুর্ঘটনায় চালকের আসনে থাকা নাজিয়া ও পাশে থাকা আয়ান ঘটনাস্থলেই মারা যায়।

পরে গাড়িতে থাকা এমদাদ, তার মামা শহীদ খান চৌধুরী (৩৫) ও মামীকে আহত অবস্থায় উদ্ধার করে ফ্লোরিডা ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়।

তাদের অবস্থাও ভালো নয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন হোসাইন।