নিউ জার্সিতে আ. লীগের বিজয় দিবস পালন
যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগের উদ্যোগে বিজয় দিবস পালিত হয়েছে।
স্থানীয় সময় বুধবার রাতে আটলান্টিক সিটির গরমেট রেস্টুরেন্টে বিজয় দিবসের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
শামসুল ইসলাম শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আক্তার হোসেন।
ফরহাদ সিদ্দিকের পরিচালনায় সভায় বক্তব্য দেন রওশন উদদীন,শওকত শিমুল, কাঞ্চণ বল, গোলাম হাফিজ, মো. শাজাহান, আহসান হাবীব ও শহীদ খান ।
'খ' বিভাগে মনোস্বিতা চৌধুরি প্রথম, পুস্পিতা পাল দ্বিতীয় ও পঞ্চতপা বল তৃতীয় হন।
সাংস্কৃতিক অনুষ্ঠানে গান শোনান শিল্পী চন্দন চৌধুরি।
