২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রান্সের তুলুজে বিজয় দিবস উদযাপন

মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিজয়ের ৪৫তম বার্ষিকী পালন করেছে ফ্রান্সের তুলুজ শহরের প্রবাসী বাংলাদেশিরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মোহা. আব্দুল মালেক হিমু,  ফ্রান্সের প্যারিস থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2016, 06:59 PM

Updated : 11 Oct 2022, 09:28 PM

স্থানীয় সময় সোমবার তুলুজে বিজয় দিবসের আলোচনা সভার আয়োজন করে 'বাংলাদেশি কমিউনিটি অ্যাসোসিয়েশন তুলুজ' ।

সংগঠনের সভাপতি ফখরুল আ ক ম সেলিমের সভাপতিত্বে এবং বিপ্লব হোসেনের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন আয়েবা'র মহাসচিব কাজী এনায়েত উল্লাহ।

সভায় বক্তব্য দেন- উপদেষ্টা ফারুক হোসাইন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসাইন, কোষাধ্যক্ষ নাজিম উদ্দিন খোকন, যুগ্ম সম্পাদক মেহেদী হাসান স্বপন, সাংগঠনিক সম্পাদক ফেরদৌস খান, সহ সাংগঠনিক সম্পাদক সাকের চৌধুরী ও আবিদা সুলতানা মিষ্টি।

অনুষ্ঠানের শেষে ফখরুল আ ক ম সেলিমকে সভাপতি, জাহাঙ্গীর হোসাইনকে সাধারণ সম্পাদক ও তাজিম উদ্দিন খোকনকে কোষাধ্যক্ষ করে ২১ সদস্যবিশিষ্ট ২০১৭-২০২০ সালের নতুন কমিটি ঘোষণা করা হয়।

পরে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ, আড্ডা, আনন্দ বেদনার গল্প, ছোট ছোট অনুভূতি,  দেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!