বিজয় দিবস উপলক্ষে ফিনল্যান্ড বিএনপির আলোচনা সভা
বিজয় দিবস উপলক্ষে হেলসিংকিতে আলোচনা সভা করেছে বিএনপির ফিনল্যান্ড শাখা।
ফিনল্যান্ড বিএনপির জ্যেষ্ঠ নেতা জামান সরকারের সভাপতিত্বে সোমবার সন্ধ্যায় হেলসিংকিতে ওই আলোচনা সভায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন নিয়েও প্রবাসের বিএনপি নেতারা নিজেদের বক্তব্য তুলে ধরেন।
বক্তারা বলেন, বাংলাদেশে যত অবৈধ নির্বাচন হয়েছে তার সবকিছু হয়েছে এই সরকারের আমলে। সরকার ভোট চুরি করে আর ইসি সেটা চেয়ে চেয়ে দেখে। গণবিরোধী এই সরকারের পক্ষে কখনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
নাসিক নির্বাচনের আগের দিন থেকে নারায়ণগঞ্জে সেনা মোতায়েনের দাবিও জানান বিএনপির নেতারা।
বিজয় দিবসের আলোচনায় দেশের রেমিটেন্স প্রবাহে প্রবাসীদের অংশগ্রহণের বিষয়টিও তুলে ধরা হয়।
আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন মোস্তাক সরকার, আবুল কালাম আজাদ, তাজুল ইসলাম, মো. আনোয়ার হোসেন, নাজমুল হাসান, মীর সেলিম, সাইফুর রহমান, ফাহমিদ উস সালেহীন, মনোয়ার পারভেজ, মো. সালাহউদ্দিন, জনি খান, সামিউল আরেফিন, জাভেদ ইকবাল, শায়খ আকবার হোসাইন, ইউসুফ ইসলাম ভূইয়া, সাইদ আহমেদ, ফাহিম শাহরিয়ার, সামি-উর রাশেদীন, মীর ইসমাইল প্রমুখ।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ, আড্ডা, আনন্দ বেদনার গল্প, ছোট ছোট অনুভূতি, দেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
