২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'মুজিব-কাস্ত্রো সাক্ষাৎ অভিন্ন মানবতাবোধের ঐতিহাসিক স্মৃতি'

১৯৭৩ সালে আলজিয়ার্সে শেখ মুজিবুর রহমানের সঙ্গে ফিদেল কাস্ত্রোর সাক্ষাৎকে 'অভিন্ন মানবতাবোধের ঐতিহাসিক স্মৃতি' বলে উল্লেখ করেছেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2016, 06:13 PM

Updated : 11 Oct 2022, 09:28 PM

স্থানীয় সময় মঙ্গলবার নিউ ইয়র্কে  জাতিসংঘ সাধারণ পরিষদে কিউবার অবিসংবাদিত নেতা ফিদেল কাস্ত্রোকে নিয়ে অনুষ্ঠিত এক স্মরণ সমাবেশে তিনি এই কথা বলেন।

রাষ্ট্রদূত মোমেন বলেন, "সেই সাক্ষাতের সময় এই দুই মহান নেতা সমসাময়িক বৈশ্বিক ঘটনা নিয়ে আলোচনা করেছিলেন। তারা এমন একটি শান্তিময় বিশ্বের স্বপ্ন দেখেছিলেন যেখানে দারিদ্র্য, সংঘাত ও কোন ধরনের অবিচার থাকবে না।"

Image
জাতিসংঘ সদর দপ্তরে স্মরণ সমাবেশে বক্তব্য দেন মাসুদ বিন মোমেন

জাতিসংঘ সদর দপ্তরে স্মরণ সমাবেশে বক্তব্য দেন মাসুদ বিন মোমেন

স্থায়ী প্রতিনিধি আরও বলেন, "ক্যাস্ত্রো শুধু কিউবাকেই উদ্বদ্ধু করেননি, তিনি অনেক উন্নয়নশীল দেশকে দারিদ্র্য, অসাম্য ও অবিচারের বিরুদ্ধে লড়াই করে পুনরুত্থানে অনুপ্রাণিত করেছেন।"

"বাংলাদেশ এই মহান ব্যক্তিত্বের জীবন ও কর্মকে সবসময় স্মরণ করবে।"

একইদিন বিকালে রাষ্ট্রদূত মোমেন জাতিসংঘ নিরাপত্তা পরিষদে 'সংঘাতময় পরিস্থিতিতে মানব পাচার' বিষয়ক একটি উন্মুক্ত বিতর্কে বক্তব্য দেন।

স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয় এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সংশ্লিষ্ট বিষয়ে একটি নতুন ও পূর্ণাঙ্গ রেজুলেশন হাতে নেওয়া হয়।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ, আড্ডা, আনন্দ বেদনার গল্প, ছোট ছোট অনুভূতি,  দেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!