২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানে বাংলাদেশিদের বিজয় দিবস উদযাপন

মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিজয়ের ৪৫তম বার্ষিকী পালন করেছে জাপানের সাগা প্রবাসী বাংলাদেশিরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

খায়রুল বাশার,জাপানের সাগা থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2016, 05:55 PM

Updated : 12 Apr 2022, 03:33 AM

স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় জাপানের সাগা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট সেন্টারে 'সাগা বাংলাদেশ সমিতি'র আয়োজনে বিজয় দিবসের আলোচনা সভা হয়।

আব্দুর রউফ এর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন টি আই খান,মিজানুর রহমান, আমজাদ হোসাইন ও সানাউল রাব্বী।

সভায় বক্তারা দেশ নিয়ে তাদের আবেগের কথা,ভালবাসার কথা,মুক্তিযুদ্ধের চেতনার কথা জানান।

সাংস্কৃতিক কর্মসূচির মধ্যে ছিল গান ও কবিতা আবৃত্তি।