২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বস্টনে নিউ ইংল্যান্ড আওয়ামী লীগের বিজয় দিবস পালন

বস্টনে বিজয়ের ৪৫তম বার্ষিকী পালন উপলক্ষে নিউ ইংল্যান্ড আওয়ামী লীগের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রবাস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2016, 05:33 PM

Updated : 11 Oct 2022, 09:28 PM

স্থানীয় সময় শুক্রবার বস্টনের রিঞ্জ এভিনিউ কম্যুনিটি সেন্টারে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনটির সহ-সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইকবাল ইউসুফের সঞ্চালনায় আলোচনা সভার প্রধান বক্তা ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা সৈয়দ আবু হাসনাত।

অনুষ্ঠানের শুরুতে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং বঙ্গবন্ধুসহ মুক্তিযুদ্ধে নিহত সব শহীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।

সভায় অনেকের মধ্যে বক্তব্য দেন নিউ ইংল্যান্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আবু জালাল,মিন্টো কামরুজ্জামান,বি এম আজাদ,শিমুল বড়ুয়া,মোহাম্মদ মিয়াজী,আব্দুল আজিজ,আব্দুস সালাম খোকন,বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নিউ ইংল্যান্ড-এর সভাপতি তামান্না করিম, নিউ ইংল্যান্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনসহ আরও অনেকে।