নিউ জিল্যান্ডে বিজয় দিবস পালিত
মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিজয়ের ৪৫তম বার্ষিকী পালন করেছে নিউ জিল্যান্ড প্রবাসী বাংলাদেশিরা।
স্থানীয় সময় শুক্রবার নিউ জিল্যান্ডের অকল্যান্ডে বাংলাদেশের কনস্যুলেট প্রাঙ্গণে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই উদযাপন শুরু হয়।
বঙ্গবন্ধু পরিষদের সদস্য সচিব প্রকৌশলী আফজালুর রহমান রনির সঞ্চালনায় এবং অকল্যান্ডে বাংলাদেশের কনসুল প্রকৌশলী সফিকুর রহমান ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউ জিল্যান্ডের পার্লামেন্ট সদস্য ও লেবার পার্টির মুখপাত্র মাইকেল উড।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে প্রকৌশলী নুর জাহাঙ্গীর, স্থপতি আবু হক, প্রকৌশলী আফজালুর রহমান রনি, চিকিৎসক বশীর আহমেদ, কৃষিবিদ আনোয়ার জাভেদ, স্থপতি আবু হক ও প্রকৌশলী রাজীব হাসান উপস্থিত ছিলেন।
বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠানে তথ্যভিত্তিক আলোচনা ও প্রামান্যচিত্র দেখানো হয়।
