মালয়েশিয়ায় ‘আন্তর্জাতিক অভিবাসী দিবস’ পালিত
মালয়েশিয়ায় ‘আন্তর্জাতিক অভিবাসী দিবস’ পালন করেছে বাংলাদেশ হাই-কমিশন।
স্থানীয় সময় রোববার সন্ধ্যায় মালয়েশিয়া ট্যুরিজম সেন্টারের মিনি অডিটোরিয়ামে অভিবাসী দিবসের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
হাই-কমিশনের মিনিস্টার (পলিটিক্যাল) রইছ হাসান সরোয়ারের পরিচালনায় ও বাংলাদেশ হাই-কমিশনার মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কাউন্সিলর (শ্রম) মো. সায়েদুল ইসলাম।
হাই-কমিশনের প্রথম সচিব (শ্রম) সাহিদা সুলতানা মালয়েশিয়ায় প্রবাসীদের কল্যাণে বাংলাদেশ সরকার ও হাই-কমিশনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন।
সভাপতির বক্তব্যে শহীদুল ইসলাম বলেন, “প্রবাসীরা সাহসী মানুষ, তারা সেই অজপাড়া-গাঁ থেকে অচেনা-অজানা দেশে এসে কাজ করেন, সংগ্রাম করেন। সংগ্রাম করে জয়ী হন, তাই প্রবাসীরাই সাহসী সন্তান।”
অনুষ্ঠানে কাজী নজরুল ইসলামের 'মানুষ' কবিতাটি আবৃত্তি করেন রইছ হাসান সরোয়ার।
