লিবিয়ায় প্রবাসী শিক্ষার্থীদের বিজয় দিবস পালন
মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিজয়ের ৪৫তম বার্ষিকীতে লিবিয়ায় বাংলাদেশ কমিউনিটির শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠান করেছেন।
স্থানীয় সময় রোববার বিকালে লিবিয়ার ত্রিপলিতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ‘বাংলাদেশ কমিউনিটি স্কুল ও কলেজ’ প্রাঙ্গণে এ অনুষ্ঠান হয়।
লিবিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শাহিদুল হকের বক্তব্যের পর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
দেশাত্মবোধক গান ও নাচ পরিবেশন করেন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা।
সাংস্কৃতিক অনুষ্ঠানে 'সেই রেল লাইনের ধারে' গানটির সাথে দু’জন মুক্তিযোদ্ধা এবং পাকিস্তানি মিলিটারির যুদ্ধের দৃশ্য এবং নিখোঁজ সন্তানের প্রতীক্ষায় থাকা মায়ের আহাজারির দৃশ্য মঞ্চায়িত হয়।
এছাড়া অনুষ্ঠানে একটি নাটিকাও মঞ্চস্থ করা হয়।
এছাড়া আরও উপস্থিত ছিলেন দূতাবাস কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্য, শিক্ষক, অভিভাবক ও প্রবাসীরা বাংলাদেশিরা।
