২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুনিয়াজুড়ে প্রবাসীদের বিজয় উদযাপন

মুক্তিযুদ্ধে বাঙালির বিজয়ের ৪৫তম বার্ষিকীতে নানা আয়োজনে জাতির বীর সন্তানদের স্মরণ করেছে মধ্যপ্রাচ্য, ইউরোপ ও যুক্তরাষ্ট্রে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রবাস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2016, 05:43 PM

Updated : 11 Oct 2022, 09:27 PM

বাংলাদেশ দূতাবাসসহ প্রবাসীদের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে দিনভর উড়েছে জাতীয় পতাকা। বিদেশের মাটিতে বানানো স্মৃতিসৌধ, শহীদ বেদী ভরে উঠেছে শ্রদ্ধার ফুলে। যেখানে বাঙালির বসবাস সেখানেই পথে পথে চলেছে বিজয়ের শোভাযাত্রা।

বিশ্বের বিভিন্ন জায়গায় বাংলাদেশি প্রবাসীরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে জানিয়েছেন তাদের বিজয় দিবস উদযাপনের খবর-

ওয়াশিংটন ও ফ্লোরিডা

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন থেকে শিব্বীর আহমেদ জানিয়েছেন, ওয়াশিংটনে বাংলাদেশ সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট ইন্ক (বিসিসিডিআই) বাংলা স্কুলের বিজয় মেলা ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় ভার্জিনিয়ার আনানডেলের নোভা ক্যাম্পাস অডিটরিয়ামে বাংলা স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে 'এসো আঁকি বিজয়ের রঙে'  চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়। 

বাংলা স্কুলের সভাপতি সঞ্জয় বড়ুয়ার শুভেচ্ছা বক্তব্য দিয়ে শুরু হয় বিজয়ের অনুষ্ঠান ও পিঠা উৎসব।

শতরূপা বড়ুয়ার গ্রন্থণা ও সারা তাম্মীর উপস্থাপনায় অনুষ্ঠানের মূল মঞ্চে  দেশাত্মবোধক গানের দলীয় পরিবেশনা হয়।

কবিতা পড়ায় অংশ নেন নাসির চৌধুরী, জিনাত চৌধুরী, রুমানা সুমি চৌধুরী, সরকার কবির উদ্দীন, শামীম চৌধুরী, মুক্তা বড়ুয়া, নাবিহা বৃষ্টি হাসান, উৎপল বড়ুয়া, আতীয়া মাহজাবীন ও দিপক বড়ুয়া। 

এরপর বাংলাস্কুলের নাচ ও গান পরিবেশনা পর্বে অংশ নেন অবন্তী, আংকি, অপসরা, আনন্দী, রানীতা, আনিতা, অহনা, তাসনুভা,  সুস্ময়, ফারজান, রিদিতা, শ্রেয়সী, বীজন, কৌশিক এবং প্রিয়াংকা বোস ও তার দল। 

অনুষ্ঠানে স্মৃতিসৌধের রেপ্লিকায় ফুল দিয়ে শ্রদ্ধা জানায় উপস্থিত প্রবাসী বাংলাদেশিরা। তারপর র‌্যাফেল ড্র, পিঠা প্রতিযোগিতা বিজয়ী এবং চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়। 

এছাড়া যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা আওয়ামী লীগ ও ফ্লোরিডা স্টেট যুবলীগ যৌথভাবে বিজয় দিবস উদযাপন করেছে।

স্থানীয় সময় শুক্রবার ফ্লোরিডার ওয়েস্ট পামবিচ শহরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

এতে সভাপতিত্ব করেন ফ্লোরিডা আওয়ামী লীগ সভাপতি আতিকুর রহমান এবং সভা পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব টিপু।

বিজয় দিবসের আলোচনা সভায় অংশ নেন স্থানীয় আওয়ামী লীগ সহ সভাপতি হাসান জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক এম রহমান জহির, সাংস্কৃতিক সম্পাদক রফিকুল ইসলাম, তাজউদ্দীন, ফ্লোরিডা স্টেট যুবলীগ সভাপতি আওয়াল দেওয়ান, সহ সভাপতি আলী আক্কাস, নজরুল ইসলাম মান্না, এস আই হাবিব আ্যানী, হারুন চৌধুরী, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ খোরশেদ, আওয়ামী লীগ দপ্তর সম্পাদক উত্তম দে, প্রধান উপদেষ্টা আমির আলী, উপদেষ্টা আবদুল ওয়াহেদ মাহফুজ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব চিত্রা সুলতানা।

সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডার জেষ্ঠ্য সহ সভাপতি এবিএম গোলাম মোস্তফা। 

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ বাবু, সালাউদ্দীন ও রফিকুল ইসলাম।

কানাডা

কানাডার টরন্টো থেকে সোহেল সোহরাব জানিয়েছেন, কানাডার অটোয়ায় বাংলাদেশ হাউসে জাতীয় পতাকা উত্তোলন করেন কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মিজানুর রহমান।

বিজয় দিবসের কর্মসূচির দ্বিতীয় অংশে অটোয়ার কার্লটন বিশ্ববিদ্যালয়ের কৈলাশ মিতাল থিয়েটারে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের বিভিন্ন ঘটনাপঞ্জী ও জাতির জনক শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের ভিডিও তথ্যচিত্র দেখানো হয়।

হাই কমিশনের মিনিস্টার নাইম উদ্দিন আহমেদ, প্রথম সচিব আলাউদ্দিন ভুঁইয়া, প্রথম সচিব অপর্ণা রাণী পাল ও কমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গান গেয়ে শোনান শিল্পী অং, রুবি, ডালিয়া, শামা, সাখাওয়াত, মাকসুদ, মাহমুদ, সাজি, শিউলী, সোহেল, সাখাওয়াত হোসেন, মমতা দত্ত, শারমিন সিদ্দীক শামা, দেওয়ান মাহমুদ, অং সুয়ে থয়োই, নার্গিস আক্তার রুবি ও ডালিয়া ইয়াসমীন।

কবিতা আবৃতি করেন গিয়াস ইকবাল সোহেল, শিউলী হক, সুলতানা শিরীন সাজী ও মাকসুদ খান।

শিশুশিল্পীদের মধ্যে গান ও নাচ পরিবেশন করেন এ্যালিসিয়া,আলিনা,ওয়াজিদ এবং চন্দ্রিমা, ফতিমা সহীহ, আফরোজা খান লিপি, আঁচল, কারিনা দত্ত,

যন্ত্রসঙ্গীতে ছিলেন সাখাওয়াত হোসেন, সাদী রোজারিও ও আরেফিন কবীর। অনুষ্ঠান সঞ্চালনা ও ব্যবস্থাপনায় ছিলেন বাংলাদেশ হাই কমিশনের প্রথম সচিব (বাণিজ্যিক) দেওয়ান মাহমুদ এবং প্রথম সচিব ও দূতালয় প্রধান আলাউদ্দিন ভুঁইয়া।

আবুধাবি

সংযুক্ত আরব আমিরাতের আবিধাবি থেকে জাহাঙ্গীর কবীর বাপ্পি জানান, আবুধাবিতে জুমেইরাহ এতিহাদ টাওয়ার্স হোটেলে কর্মরত বাংলাদেশিরা বিজয় দিবস পালন করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি রাষ্ট্রদূত  মোহাম্মদ ইমরান কেক কেটে আয়োজনের উদ্বোধন করেন।

এতে বিশেষ অতিথি ছিলেন আবুধাবির প্রবাসী কম্যুনিটি নেতা ইফতেখার হোসেন বাবুল,দুতাবাসের কাউন্সিলর শহীদুজ্জামান ফারুকী, ইউএই জনতা ব্যাংক এর ব্যবস্থাপনা পরিচালক ইসমাইল হোসেন, হোটেলের প্রকৌশল পরিচালক থিও প্রিটোরিয়াস এবং মানবসম্পদ পরিচালক শাহুল আবদুল্লাহ।

প্রীতি বাহুগুনার পরিচালনায় এতে স্বাগত বক্তব্য দেন নাজমুল হুদা মিঠু।  আলোচনা করেন মোস্তাক আহমেদ, আনোয়ার হোসেন ও নিসাব চৌধুরী।

স্পেন

স্পেনের মাদ্রিদ থেকে সাহাদুল সুহেদ জানিয়েছেন, শুক্রবার দূতাবাস কর্মকর্তাদের সঙ্গে নিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার।

সন্ধ্যায়  দূতাবাস হলরুমে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অংশ নেন বাংলাদেশ দূতবাসের মিনিষ্টার  হারুন আল রাশিদ, কমার্শিয়াল কাউন্সিলের নাভিদ শফিউল্লাহ,  প্রথম সচিব মোহাম্মদ শরিফুল ইসলাম, সাইফুল ইসলাম, তাপস দেবনাথ ও লিপি প্যারিস।

ডেনমার্ক

ডেনমার্ক থেকে নুরুল ওয়াহিদ জানিয়েছেন, কোপেনহেগেনের স্থানীয় একটি হলে বিজয় দিবসের আলোচনা সভা করেছে ডেনমার্ক আওয়ামী লীগ।

স্থানীয় সময় ১৭ ই ডিসেম্বর রাতে ডেনমার্ক আওয়ামি লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানের পরিচালনায় ও ভারপ্রাপ্ত সভাপতি নিজাম উদ্দিনের সভাপতিত্বে এই আলোচনা সভা হয়।

বক্তব্য দেন উপদেষ্টা বাবু সুবাস ঘোস, মাহবুবুল হক, রাফায়াতুল হক মিটু, হাসনাত রুবেল, ফজলে এলাহী জুয়েল, সহ সভাপতি নাসির সরকার, মোহাম্মদ সহিদ, সহ সাধারণ সম্পাদক নাইম বাবু, নুরুল ইসলাম টিটু, সফিউল আলম শফি ও সহ সভাপতি খোকন মজুমদার। 

সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশাত্মবোধক গান গেয়ে শোনান শিল্পী অমর ফারুক।

মালদ্বীপ

মালদ্বীপের মালে থেকে রনি নন্দী জানিয়েছেন, বাংলাদেশের ৪৫তম মহান বিজয় দিবস পালন করেন মালদ্বীপ আওয়ামী লীগ।

স্থানীয় সময় শনিবার রাতে রাজধানী মালের সি-বিল্ডিং হল রুমে সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুর রশিদের সঞ্চালনায় সংগঠনের সভাপতি মো.দুলাল মাদবর সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত টি কে এম মুশফিকুর রহমান ও বিশেষ অতিথি দূতালয় প্রধান মো.হারুন অর রশিদ।

প্রধান অতিথি বক্তৃতায় বলেন,"আমরা রাষ্ট্রদূত হয়ে দেশের প্রতিনিধিত্ব করলেও প্রবাসীরা বাংলাদেশের প্রকৃত শুভেচ্ছাদূত। এই সোনার বাংলা গড়ার আপনারা সমানভাবে অংশীদার।"

আলোচনা সভায় অন্যদের মধ্যে মালদ্বীপ আওয়ামী লীগের সহ সভাপতি আকবর হোসেন,ফাইজুর রহমান,শাহজালাল মানিক,গাজি সাদেক,সাইফুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক শাহজালাল শিকদার,দপ্তর সম্পাদক রুবেল মৃধা,মামুন মোল্লা,এস বাহার,জাহিদ হোসেন,মনিরুল ইসলাম,সাদেক ও নুরইসলাম ভূঁইয়া উপস্থিত ছিলেন।

সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজয় দিবসের এই অনুষ্ঠোন শেষ হয়।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ, আড্ডা, আনন্দ বেদনার গল্প, ছোট ছোট অনুভূতি,  দেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!