২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডিসেম্বরের শেষে আটলান্টিক সিটিতে 'পিঠা উৎসব'

ডিসেম্বর শেষ সপ্তাহে যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিরা আয়োজন করছে 'পিঠা উৎসব'।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সুব্রত চৌধুরি, যুক্তরাষ্টের আটলান্টিক সিটি থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2016, 05:29 PM

Updated : 20 Aug 2022, 02:30 PM

আগামী ২৭ ডিসেম্বর, মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এ উৎসব।

'বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সি'-এর উদ্যোগে আটলান্টিক সিটির ২৭০৯ ফেয়ারমাউন্ট অ্যাভিনিউয়ের 'বাংলাদেশ কমিউনিটি সেন্টারে সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এ 'পিঠা উৎসব'।

শীতে বাংলাদেশের ঐতিহ্যবাহী পিঠা-পুলির স্বাদ প্রবাসীদের দিতে মূলত এ আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। পিঠা উৎসবে প্রবাসীরা হরেক পদের পিঠা-পুলির স্বাদ পাবেন বলে জানান তারা।

'পিঠা উৎসব'এ পিঠা প্রতিযোগিতার পাশাপাশি আকর্ষণীয় র‍্যাফল ড্রয়ের আয়োজনও থাকবে।