বিদেশের মাটিতে প্রবাসী বাঙালির বিজয় উদযাপন
মুক্তিযুদ্ধে বাঙালির বিজয়ের ৪৫তম বার্ষিকীতে নানা আয়োজনে জাতির বীর সন্তানদের স্মরণ করেছে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিরা।
বাংলাদেশ দূতাবাসসহ প্রবাসীদের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে দিনভর উড়েছে জাতীয় পতাকা। বিদেশের মাটিতে বানানো স্মৃতিসৌধ,শহীদ বেদী ভরে উঠেছে শ্রদ্ধার ফুলে। যেখানে বাঙালির বসবাস সেখানেই পথে পথে চলেছে বিজয়ের শোভাযাত্রা।
পরাধীনতার শৃঙ্খল ভাঙার এই দিনে শ্রদ্ধা নিবেদন আর বিজয় শোভাযাত্রায় শামিল হওয়া অনেকেরই সাজে ছিল পতাকার লাল-সবুজ,হাতে ছিল লাল-সবুজের পতাকা।
বিজয়ের মিছিলে প্রাণ যুগিয়েছে শিক্ষার্থীদের উচ্ছ্বল তারুণ্য,বাবার কাঁধে চড়ে এসেছিল শিশুরাও। কণ্ঠে কণ্ঠে ছিল ‘বিজয়ের গান’।
বিশ্বের বিভিন্ন জায়গায় বাংলাদেশি প্রবাসীরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে জানিয়েছেন তাদের বিজয় দিবস উদযাপনের খবর-
জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, স্থানীয় সময় শুক্রবার সকালে নিউ ইয়র্কে বাংলাদেশ স্থায়ী মিশনে জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে দিবসটি উদযাপনের সূচনা হয়।
এসময় মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি সম্মান দেখিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
স্থানীয় সময় সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয় মিশনের বঙ্গবন্ধু মিলনায়তনে। শুরুতে দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি,প্রধানমন্ত্রী,পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পড়ে শোনানো হয়।
আলোচনা অনুষ্ঠানের মূখ্য আলোচক ছিলেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী।
মুক্তিযুদ্ধকালীন স্মৃতি তুলে ধরে তিনি বলেন,“জাতির জনক শেখ মুজিবুর রহমান অত্যন্ত সুনিপুণভাবে,ধীরে ধীরে বাঙালি জাতিকে স্বাধীনতা অর্জনের জন্য প্রস্তুত করেছিলেন।”
শুভেচ্ছা বক্তব্য দেন মিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স ও উপ-স্থায়ী প্রতিনিধি তারেক মো.আরিফুল ইসলাম,নিউ ইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মো.শামীম আহসান,যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো.আক্তার হোসেন,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা প্রদীপ রঞ্জন কর,মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন,আব্দুল মুকিত চৌধুরী,খুরশীদ আনোয়ার বাবলু,যুদ্ধাহত শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য মাসুদুল হাসান,যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু তালেব চান্দু ও কলামনিস্ট বেলাল বেগ।
ফ্রান্সের প্যারিস থেকে এনায়েত হোসেন সোহেল জানিয়েছেন, প্যারিস-বাংলা প্রেসক্লাবের আয়োজনে 'বিজয় ব্যাজ কর্মসূচি' পালিত হয়েছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার বিকালে গার দো নর্দের ক্যাফে প্যারিজিয়ান বারে প্রবাসী শিশু-কিশোরদের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধারার প্রত্যয় নিয়ে এ কর্মসূচি হয়।
প্রেসক্লাবের সভাপতি আবু তাহিরের সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ ফেরদৌস করিম আখঞ্জির পরিচালনায় এর উদ্বোধন করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বিজয় ব্যাজ কর্মসূচির উদ্যোক্তা এনায়েত হোসেন সোহেল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বঙ্গবন্ধু পরিষদ ফ্রান্সের সভাপতি এবিএম শাহজাহান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিত্রশিল্পী শাহাদাত হোসেন, এনআরবি ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি মালেক ফরাজী, মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম সাধু, জাতীয় পার্টি ফ্রান্সের সভাপতি এ কে এম আলমগীর হোসেন,বরিশাল বিভাগীয় কমিউনিটির সভাপতি মোতালেব খান,গোলাপগঞ্জ উপজেলা উন্নয়ন পরিষদ এর সভাপতি লিয়াকত আলী মেম্বার,বিশ্বনাথ উপজেলা অ্যাসোসিয়েশনের সভাপতি কানু মিয়া,কুলাউড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অজয় দাস,বিকশিত নারী সংঘের জেষ্ঠ্য সহ সভাপতি তানজিম হেলেনা,শিল্পী ওমর গাজী, নড়াইল জেলা সমিতির সাধারণ সম্পাদক মনির হোসেন,স্বরলিপি শিল্পী গোষ্ঠীর যুগ্ম সম্পাদক শাকিল সরকার,সাহিত্য জমিন পত্রিকার সহ সম্পাদক আব্দুল হামিদ,বিকশিত নারী সংঘের জেষ্ঠ্য সহ সভাপতি তানজিম হেলেনা, জাতীয় পার্টি ফ্রান্সের সাধারণ সম্পাদক হাবীব খাঁন,প্রেস ক্লাবের দফতর সম্পাদক সেলিম চৌধুরী,জাকির হোসেন, ময়না মিয়া ও রেজাউল করিম।
এসময় মুক্তিযোদ্ধাদের চিকিৎসার জন্য প্রেসক্লাবের পক্ষ থেকে আর্থিক অনুদান দেওয়া হয়।
প্যারিস থেকে মোহা.আব্দুল মালেক হিমু জানিয়েছেন, শুক্রবার বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে দূতাবাসের উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আলোচনা সভা শুরু হয়।
সভায় সভাপতিত্ব করেন রাষ্টদূত এম.শহীদুল ইসলাম।
প্রবাসীদের অবদানের কথা তুলে ধরে রাষ্ট্রদূত বলেন,"প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশিয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। যার কারণে জিডিপি প্রবৃদ্ধির হার দাড়িয়েছে ৬.৩ শতাংশ।"
বক্তব্য পর্ব শেষে রাষ্ট্রদূত ও দূতাবাসের কর্মকর্তারা ফুল দিয়ে মুক্তিযোদ্ধাদের সম্মান জানান। পরে রাষ্ট্রপতি,প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর বাণী পড়ে শোনানো হয়।
সভায় অন্যদের মধ্যে শেখ মোহাম্মদ আলী,মো.জামিরুল ইসলাম মিয়া, আবদুল মতিন,এম এ কাশেম,আবুল কাশেম,সোহরাব আলী মৃধা,মো. মজিবর রহমান,মহসিন উদ্দিন খান লিটন,শাহেদ আলী,আবু সাঈদ ও শিল্পী শাহাদত হোসেনসহ দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মালয়েশিয়া থেকে রফিক আহমদ খান জানান, শুক্রবার কুয়ালালামপুরে বাংলাদেশ হাই কমিশনের উদ্যোগে হাই কমিশন প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন ও মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে বিজয় দিবসের সূচনা হয়।
এরপর শহীদ মিনারে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান মালয়েশিয়া আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগসহ প্রবাসী বিভিন্ন সংগঠন।
হাই কমিশনের উদ্যোগে স্থানীয় সময় সন্ধ্যায় কুয়ালালামপুর ট্যুরিজম সেন্টারে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
হাই কমিশন কর্মকর্তা সাহিদা সুলতানার উপস্থাপনায় অনুষ্ঠানে রাষ্ট্রপ্রতির বাণী পড়ে শুনান ডেপুটি হাই কমিশনার ফয়সাল আহমেদ। প্রধানমন্ত্রীর বাণী পড়েন কাউন্সিলর (শ্রম)মো.সায়েদুল ইসলাম,পররাষ্ট্রমন্ত্রীর বাণী পড়েন প্রথম সচিব এম এস কে শাহীন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পড়েন মশিউর রহমান।
হাই কমিশনার মো.শহীদুল ইসলাম বলেন, "বাংলাদেশের পতাকা বহন করে প্রবাসীরা ছড়িয়ে আছে সারা বিশ্বে। প্রবাসীরা দেশের সেরা সন্তান।"
হাই কমিশনের মিনিস্টার (পলিটিক্যাল) রইছ হাসান সরোয়ারের পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের গান ও দেশের গান গেয়ে শুনান বাংলাদেশ হাই কমিশের কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যরা। শিশুরা লাল-সবুজের রঙে পোশাক গায়ে মঞ্চে নাচ পরিবেশন করে।
পর্তুগালের লিসবন থেকে মোহাম্মদ নুরুল্লাহ জানান,পর্তুগাল বাংলাদেশ দূতাবাসে স্থানীয় সময় সকালে বিজয় দিবসের অনুষ্ঠানিকতা শুরু হয়।
পর্তুগালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদের জাতীয় পতাকা উত্তোলন ও এক মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
স্বাধীনতা যুদ্ধের শহীদদের স্মরণে তৈরি অস্থায়ী বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বাংলাদেশ আওয়ামী লীগ পর্তুগাল শাখা।
পরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে ২০ মিনিটের একটি প্রামাণ্যচিত্র দেখানো হয়। শেখ মুজিবুর রহমানের লেখা অসমাপ্ত আত্মজীবনীর একটি করে সিডি কপি অতিথিদের উপহার দেওয়া হয়।
বিজয় অনুষ্ঠানে বক্তব্য দেন অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাব এর সাংগঠনিক সম্পাদক সেলিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল্লাহ, ফরিদপুর অ্যাসোসিয়েশন পর্তুগাল শাখার সভাপতি মাহবুবুল আলম,পর্তুগাল আওয়ামী লীগের সভাপতি জহিরুল আলম জসিম,পর্তুগাল আওয়ামী লীগ এর জেষ্ঠ্য সহ সভাপতি ফরহাদ মিয়া,পর্তুগাল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত ওসমান,যুক্তরাজ্য ছাত্রলীগের সহ সভাপতি রনি হোসাইন,পর্তুগাল আওয়ামী লীগের সদস্য দেলোয়ার হোসাইন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে নোয়াখালী অ্যাসোসিয়েশনের সহ সভাপতি আবুল কালাম আজাদ,কমিনিটি ব্যাক্তিত্ব লিহাজ মিয়া,পর্তুগাল আওয়ামী লীগ এর সহ সভাপতি আবদু রাজ্জাক,কমিনিউটি ব্যক্তিত্ব দেলোয়ার,মিজানুর রহমান,বেলাল রেজা,বাদল,জামাল ফকির, জুয়েল মোল্লা,বিতান বডুয়া,জাকির,আরিফ,আইয়ুব খাঁন ও সিফলু উপস্থিত ছিলেন।
সৌদি আরবের জেদ্দা থেকে আবুল বাশার বুলবুল জানিয়েছেন, জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটে বাংলাদেশের বিজয় দিবস পালিত হয়েছে।
সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় কনস্যুলেট প্রাঙ্গণে প্রচুর প্রবাসী জড়ো হন।
স্থানীয় সময় সকালে জাতীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের সূচনা করেন কনসাল জেনালেন এ.কে.এম শহীদুল করিম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কাউন্সিলর আজিজুর রহমান।
তারপর কনস্যুলেট প্রাঙ্গণে জাতীয় স্মৃতিসৌধ রেপ্লিকায় ফুল দিয়ে স্বাধীনতা যুদ্ধের শহীদদের প্রতি সম্মান জানানো হয়।
প্রবাসী বাংলাদেশিদের ব্যবস্থাপনায় পরিচালিত জেদ্দা বাংলা মাধ্যম স্কুল এবং ইংরেজি মাধ্যম স্কুলেও দিবসটি মর্যাদার সাথে পালিত হয়।
স্কুলের অনুষ্ঠানে পরিচালনা পরিষদ চেয়ারম্যান কাজী নেয়ামুল বশির, অধ্যক্ষ আবদুল বাকি, কনসাল জেনারেল এ.কে.এম শহিদুল করিম,কাউন্সিলর আলতাফ হোসেন,কনসাল মোহাম্মদ রেজাই রাব্বিসহ শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
