২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস অ্যান্ড মিডিয়া কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠিত 

অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশিদের লেখক ও সাংবাদিকদের সংগঠন 'অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস অ্যান্ড মিডিয়া কাউন্সিল'-এর

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাইম আবদুল্লাহ, অস্ট্রেলিয়া থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2016, 06:51 PM

Updated : 11 Oct 2022, 09:27 PM

নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন এনামুল হক।

স্থানীয় সময় রোববার দুপুরে সিডনির ইঙ্গেলবার্নের একটি ফাংশন সেন্টারে সংগঠনটির বার্ষিক সাধারণ সভা ও  নির্বাচন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে, বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। 

সংগঠনের আহ্বায়ক বদরুল আলমের সভাপতিত্বে এবং সদস্য সচিব মোহাম্মেদ আবদুল মতিনের উপস্থাপনায় অনুষ্ঠানের প্রথম পর্বে কার্যবিবরণী পেশ করেন রতন কুন্ডু। এরপর আয়-ব্যয়ের হিসাব পেশ, সংগঠনের আদর্শ ও উদ্দেশ্য এবং খসড়া সংবিধান নিয়ে আলোচনা করা হয়। সবশেষে আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করে প্রথম পর্বের সমাপ্তি ষোষণা করা হয়।

নির্বাচন পরিচালনা করেন কাইউম পারভেজ। কার্যকরী পরিষদের ১৫টি পদের মধ্যে শুধুমাত্র সভাপতি পদে দুইজন প্রার্থী থাকায় গোপন ব্যালটের মাধ্যমে ভোট নেওয়া হয়। 

নির্বাচনে ১৫ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী পরিষদের সদস্যরা হলেন- এনামুল হক (সভাপতি), মোহাম্মেদ আসলাম মোল্লা (সহ-সভাপতি), মোহাম্মাদ আবদুল্লাহ ইউসুফ শামীম (সহ-সভাপতি), মোহাম্মদ রেজাউল হক (সহ-সভাপতি), মোহাম্মেদ আবদুল মতিন (জেনারেল সেক্রেটারি), আবদুল আউয়াল (যুগ্ম সম্পাদক), মোহাম্মাদ নুরুল হুদা (কোষাধ্যাক্ষ), মোহাম্মাদ আসিফ ইকবাল (মিডিয়া অ্যান্ড কমুনিকেশন সেক্রেটারি), সায়মন সরোয়ার (কালচারাল সেক্রেটারি), কাজী আলমগীর (পাবলিকেশন সেক্রেটারি)। 

কার্যকরী পরিষদের সদস্যরা হলেন- বদরুল আলম, রতন কুন্ডু, নাইম আবদুল্লাহ, আকিদুল ইসলাম ও রাশেদ শ্রাবণ।