২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রদূতকে বিদায় সম্বর্ধনা জানালো মালদ্বীপ আ.লীগ

মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কাজী সারোয়ার হোসেনকে বাংলাদেশ আওয়ামী লীগ মালদ্বীপ শাখার পক্ষ থেকে বিদায় সম্বর্ধনা দেয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রনি নন্দী, মালদ্বীপের মালে থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2016, 05:15 PM

Updated : 11 Oct 2022, 09:27 PM

স্থানীয় সময় মঙ্গলবার রাতে মালদ্বীপের রাজধানী মালের সি-বিল্ডিং অডিটোরিয়ামে এ সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মালদ্বীপ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুর রশীদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালদ্বীপ আওয়ামী লীগের সভাপতি মো. দুলাল মাদবর।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দূতাবাসের প্রথম শ্রম সচিব টি কে এম মুশফিকুর রহমান, দূতালয় প্রধান হারুন অর রশিদ, মালদ্বীপ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম এবং ব্যবসায়ী দুলাল হোসেন।

মালদ্বীপ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম রাষ্ট্রদূতকে একজন দেশপ্রেমী দক্ষ কূটনৈতিক বলে অভিহিত করেন।

এ সময় প্রবাসীদের জন্য ফ্রি ফ্রাইডে ক্লিনিক, শুক্রবারে ডিজিটাল পাসপোর্ট সেবা, প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলা রেডিও চ্যানেল চালু করাসহ রাষ্ট্রদূতের আরও নানা সেবামূলক কাজের কথা তুলে ধরেন শফিকুল।

রাষ্ট্রদূত রিয়ার অ্যাডমিরাল কাজী সারোয়ার হোসেন তার বিদায়ী ভাষণে বলেন, "আমি রাষ্ট্রদূতের দায়িত্ব নিয়ে মালদ্বীপে আসার পর এখানকার বাংলাদেশিদের অবস্থা দেখে তাদের জন্য দূতাবাসে ফ্রি ফ্রাইডে ক্লিনিক চালু এবং বিনামূল্যে ওষুধ বিতরণ কার্যক্রম চালু করেছি।

"এতে অনেক বাংলাদেশি বৈধ ও অবৈধ শ্রমিক বিনামূল্যে চিকিৎসা সেবা নিতে পারছেন। এটাই আমার দায়িত্ব পালনকালে বড় সফলতা।"

সম্বর্ধনা অনুষ্ঠানে বিদায়ী রাষ্ট্রদূত কাজী সারোয়ার হোসেনের উদ্যোগে যেসব কর্মসূচি বাস্তবায়ন করা হয় তার উপর একটি স্লাইড শো দেখানো হয়।

এসময় মালদ্বীপ আওয়ামী লীগ শাখার পক্ষ থেকে রাষ্ট্রদূতকে সম্মাননা ক্রেস্ট উপহার দেওয়া হয়।