২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের নতুন সদস্য ১৯

নতুন ১৯ জনকে সদস্য করার মধ্য দিয়ে আসন্ন নির্বাচনের আগে নিজেদের সদস্য সংখ্যা বাড়িয়ে ৫৮ জনে উন্নীত করেছে যুক্তরাষ্ট্রের আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2016, 08:25 PM

Updated : 20 Aug 2022, 02:28 PM

নিউ ইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার জ্যাকসন হাইটসে ‘সাপ্তাহিক পরিচয়’ পত্রিকার কার্যালয়ে কার্যকরী কমিটির এক সভায় ১৯ জনকে প্রাথমিক সদস্য এবং একজনকে সহযোগী সদস্য পদ দেওয়া হয় বলে সংগঠনটির সাধারণ সম্পাদক দর্পণ কবীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান।

আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের বর্তমান কমিটির মেয়াদ রয়েছে ৩১ ডিসেম্বর পর্যন্ত। নতুন অন্তর্ভুক্ত সদস্যরা ২৮ ডিসেম্বর অনুষ্ঠিতব্য সাধারণ সভায় সংগঠনের যেকোন সিদ্ধান্ত গ্রহণে তারা মতামত ব্যক্ত করতে পারবেন।

ওইদিন সন্ধ্যা ৬টায় জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে সংগঠনের সাধারণ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এ সভায় উপস্থিত সদস্যের মধ্যে সংখ্যাগরিষ্ঠদের মতামতের ভিত্তিতে নির্বাচন প্রক্রিয়াসহ যে কোন প্রস্তাব পাস হওয়াটাই সাংগঠনিক রীতি।

ফলে নতুন কমিটির কর্মকর্তা নির্বাচিত বা মনোনীত হওয়ার লক্ষ্যে ক্লাবের সদস্যদের মধ্যে নির্বাচনী আমেজ বিরাজ করছে।

নতুন কার্যকরী কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক বা অন্য পদে কারা নির্বাচিত হতে পারেন তা নিয়ে সদস্যদের মধ্যে জল্পনা-কল্পনা এখন তুঙ্গে।   

বিজ্ঞপ্তি বলা হয়, বুধবারের ওই সভায় সভাপতিত্ব করেন আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি নাজমুল আহসান ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক দর্পণ কবীর।

এ সভায় কার্যকরী কমিটির সদস্য ফরিদ আলমকে অব্যাহতি দেয়া হয় এবং তার জায়গায় এটিএন বাংলার কানু দত্তকে স্থলাভিষিক্ত  হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মোহাম্মদ সাঈদ, যুগ্ম সম্পাদক শহীদুল ইসলাম, কোষাধ্যক্ষ রিজু মোহাম্মদ, নির্বাহী সদস্য লাবলু আনসার, সৈয়দ ওয়ালী-উল-আলম ও তাওহীদুল ইসলাম। 

নতুন সদস্য পদ প্রাপ্তরা হলেন- শিহাব উদ্দিন সাগর ও সামসুন্নাহার নিম্মি (প্রথম আলো), রাশেদ আহমেদ ও মোহাম্মদ হোসেন দিপু (চ্যানেল আই টিভি), মিলা হোসেন, আবু বকর সিদ্দিকী ও ফেরদৌসি সৈয়দা তৌহিদা (আজকাল), তপন চৌধুরী (জন্মভূমি), পপি চৌধুরী (নারী), শামীম আল আমীন, রফিকুল ইসলাম রফিক ও সামসুন্নাহার নূপুর (টিবিএন-২৪), সোহেল রানা (বাঙালী), সোহেল হোসেন (টাইমস২৪ডটনেট), মোহাম্মদ শহীদুল্লাহ (ইসলামী টিভি), রেজাউল করিম রাজু (আর টিভি), জাহেদ শরীফ (নোঙর টিভি), শামসুল আলম (জনতার কণ্ঠ), ও মোঃ আলমগীর হোসেন (বাংলা পত্রিকা)।  

এ ছাড়া আগে থেকেই সদস্য ছিলেন- নাজমুল আহসান, মোহাম্মদ সাঈদ, দর্পণ কবীর, শহীদুল ইসলাম, রিজু মোহাম্মদ, লাবলু আনসার, সৈয়দ ওয়ালী আলম, তাওহীদুল ইসলাম, কাজী শামসুল হক, জাকারিয়া মাসুদ, শওকত ওসমান রচি, মশিউর রহমান, শামীম আহমেদ, ইশতিয়াক আহমেদ বাবর, নিহার সিদ্দিকী, কানু দত্ত, ফজলে রাব্বী রাজীব, ফকীর সেলিম, শাহাদাত হোসেন সবুজ, শামছুল আলম লিটন, তোফাজ্জল লিটন, টিপু আলম, এস.এম. সারোয়ার হোসেন, পাপিয়া বেগম,স্যামুয়েল স্টিফেন পিনারু, বেলাল আহমেদ, মঞ্জুরুল হক, আবুল কাশেম, অভিজিৎ রায়, মোহাম্মদ আজিম উদ্দিন,জাকির হোসেন জাহিদ, মীর-ই-ওয়াজেদ শিবলী, শারমিন রেজা ইভা, আকবর হায়দার কিরণ, মিজানুর রহমান, আশরাফুল হাসান বুলবুল, ফারহানা চৌধৃুরী, মোহাম্মদ আমজাদ হোসেন ও সাজ্জাদ হোসেন।