নিউ ইয়র্কে ‘জিয়া স্মৃতি ও মাজার রক্ষা কমিটি’
সংসদ ভবনের স্থপতি লুই আই কানের মূল নকশা 'ফিরিয়ে' আনতে জিয়াউর রহমানের সমাধি সরানোর সিদ্ধান্তের প্রতিবাদ করে নিউ ইয়র্কে ‘জিয়া স্মৃতি ও মাজার রক্ষা কমিটি' গঠিত হয়েছে।
স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ- সভাপতি সোলাইমান ভূইয়াকে আহ্বায়ক করে নতুন এ সংগঠনের আত্মপ্রকাশ ঘটে।
স্থানীয় বিএনপি নেতা কর্মীদের এই সভায় উপস্থিত ছিলেন- জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি বাবর উদ্দিন, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ সভাপতি গিয়াস আহাম্মেদ, স্টেট বিএনপির সভাপতি মাহফুজুল মাওলা নান্নু, সিনিয়র সহ-সভাপতি আবু তাহের, বিএনপি নেতা আবদুস সবুর, গিয়াস উদ্দিন, সফিক রহমান দুলাল, সাবেক কমিশনার মোহাম্মদ আলী, দেলোয়ার হোসেন সীপন, সরওয়ার খান বাবু ও একেএম রফিকুল ইসলাম ডালিম।
নেতা-কর্মীরা জিয়ার সমাধি সরানোর উদ্যোগ থেকে সরকারকে বিরত রাখতে প্রবাস থেকে চাপ প্রয়োগের পরিকল্পনা নিয়েছেন বলে সভায় অংশগ্রহণকারীরা জানিয়েছেন।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ, আড্ডা, আনন্দ বেদনার গল্প, ছোট ছোট অনুভূতি, দেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
