ফ্রান্সে ওর্য়াল্ড বাংলাদেশ অর্গানাইজেশনের সভাপতিকে সংবর্ধনা
প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ওর্য়াল্ড বাংলাদেশ অর্গানাইজেশনের নবনির্বাচিত সভাপতি কাজী এনায়েত উল্লাহ ইনুকে নাগরিক সংবর্ধনা দিয়েছে ফ্রান্স প্রবাসীরা।
স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় ফ্রান্সের সাল দু ইগ্লিস হলে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই সংবর্ধনা দেওয়া হয়।
অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশনের (আয়েবা) মহাসচিব কাজী এনায়েত উল্লাহ ইনু গত ১৮-১৯ নভেম্বর মালয়েশিয়ায় অনুষ্ঠিত বাংলাদেশ গ্লোবাল সামিটে ছয়টি মহাদেশের কয়েকশ' প্রবাসীর সমন্বয়ে গঠিত 'ওর্য়াল্ড বাংলাদেশ অর্গানাইজেশন' (ডাব্লিউবিও) এর সভাপতি নির্বাচিত হন।
অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ ইয়ুথ ক্লাবের সভাপতি মমিন আল শরিফ, ইয়ুথ ক্লাবের সাধারণ সম্পাদক টি এম রেজা, ফ্রান্সের তুলুজ বাংলাদেশি কমিউনিটি অ্যাসোসিয়েশনের সভাপতি ফখরুল আকম সেলিম ও আয়েবার সহ- সভাপতি নেদী উল্লাহ।
সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ পরিবেশন করেন এম শরিফুল ইসলাম। গান গেয়ে শোনান প্যারিসের স্থানীয় শিল্পী রোজী মজুমদার, মোসুমী চক্রবর্তী, নিলিমা সেন ও পপি দে। কবিতা আবৃত্তি করেন রবি শঙ্কর মৈত্রী।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ, আড্ডা, আনন্দ বেদনার গল্প, ছোট ছোট অনুভূতি, দেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
