যুক্তরাষ্ট্রের আটলান্টায় ‘বাংলা স্কুল’ চালুর অনুরোধ
যুক্তরাষ্ট্রের আটলান্টায় ‘বাংলা স্কুল’ চালুর উদ্যোগ নিতে যুক্তরাষ্ট্রভিত্তিক সেবা লাইব্রেরিকে অনুরোধ জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।
স্থানীয় সময় রোববার সন্ধ্যায় আটলান্টার গ্লোবাল মলে সেবা লাইব্রেরি মিলনায়তনে ‘আড্ডা ও গানে’ শিরোনামে এক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
আটলান্টা সঙ্গীত বিদ্যালয়ের পরিচালক চন্দ্র শেখর দত্তের স্বাগত ভাষণ শেষে অনুষ্ঠানে গান গেয়ে শোনান হৈমন্তী মুখোপাধ্যায়, কাজরী মিত্র, অশোক সরকার, তাহমিদ রহমান, ফারাহ মোয়াজ্জেম চৌধুরী, সুভদ্র গুপ্ত, সুষ্মিতা ধর ও মুহী সুমন।
তবলায় ছিলেন অরূপ ধর ও কি-বোর্ডে মুহী সুমন।
অনুষ্ঠানের শেষ পর্বে অতিথি শিল্পী শহীদ রফিকের গজল এবং চন্দ্র শেখর দত্তের গান পরিবেশনা ছিল।
অনুষ্ঠান উপস্থাপনা করেন বাংলাধারার নির্বাহী পরিচালক রিজওয়ান আহমেদ হৃদয়।
প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ, আড্ডা, আনন্দ বেদনার গল্প, ছোট ছোট অনুভূতি, দেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!
