অস্ট্রেলিয়ায় লাল-সবুজের বাংলাদেশ
প্রবাসীদের দেশ ছাড়ার পেছনে থাকে কোন না কোন গল্প। সেখানে গিয়ে দিনরাত প্রিয় স্বদেশকে মনে পড়ে। এই বেদনার রঙ কী?
এই বেদনার রঙ যাই হোক, তাতে কিছুটা আনন্দ ধরাতেই অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশিদের সংগঠন 'অ্যাডেলেড বাংলাদেশি কালচারাল ক্লাব' তিন বছর ধরে আয়োজন করে আসছে স্বদেশি সাংস্কৃতিক উৎসব।
প্রবাসে বাংলাদেশ ও বাংলা সংস্কৃতিকে উপস্থাপন করার ইচ্ছে নিয়ে মেলা প্রাঙ্গণে নানা স্বাদের, নানা ধরনের বাংলাদেশি ঐতিহ্যবাহী খাবার স্টল, শাড়ি ও গহনার পসরা বসেছিল। ছিল অ্যাডেলেইডের একমাত্র বাংলা পাঠাগার ‘পিদিম’র বাংলা বইয়ের সমাহার।
সংগঠনের শিল্পী ও কলাকুশলীদের অংশগ্রহণে দিনব্যাপী চলে সাংস্কৃতিক পরিবেশনা। এর মধ্যে ছিল শিশু কিশোরদের নাচ, গান ও আবৃত্তি, এবং তাদের পরিবেশিত নাটক ‘পান্তাবুড়ি’। বড়দের আয়োজনে ছিল ফ্যাশন শো ও একক গান।
সংগঠনের সভাপতি জিয়াউল আহমেদ খান এবং সাধারণ সম্পাদক অরূপ মিত্র সবাইকে ধন্যবাদ জানিয়ে উৎসবের সমাপ্তি ঘোষণা করেন।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ, আড্ডা, আনন্দ বেদনার গল্প, ছোট ছোট অনুভূতি, দেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
