মিয়ানমারে জাতিসংঘ শান্তিরক্ষী নিয়োগের দাবিতে মানববন্ধন
মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপত্তায় জরুরী পদক্ষেপ নিতে যুক্তরাষ্ট্রে মানববন্ধন করেছে প্রবাসী বাংলাদেশিরা।
স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে ‘ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অ্যান্ড ডেভেলপমেন্ট’র ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মিয়ানমারে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী পাঠানো ও প্রাণ বাঁচাতে মাতৃভূমি ছেড়ে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের পুনর্বাসনে পর্যাপ্ত তহবিল দেওয়ার দাবি জানানো হয় মানববন্ধন থেকে।
অনুষ্ঠান পরিচালনা করেন ‘ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অ্যান্ড ডেভেলপমেন্ট’র সাংগঠনিক সম্পাদক ফারজানা হক।
কর্মসূচিতে আরও বক্তব্য দেন কম্যুনিটি লিডার ও বাংলাদেশ-আমেরিকা ফ্রেন্ডশিপ সোসাইটির সভাপতি গোলাম মেহরাজ,বাংলাদেশ সোসাইটির সহ-সভাপতি আব্দুর রহিম হাওলাদার এবং সেক্রেটারি রুহুল আমিন সিদ্দিকী, রোহিঙ্গাদের অধিকার ও মর্যাদা নিয়ে কর্মরত আন্তর্জাতিক সংস্থার প্রধান মহিউদ্দিন ইউসুফ,যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সভাপতি মাহবুব আলী বুলু,বরিশাল বিভাগীয় সমিতির সভাপতি এ এইচ এম লুৎফর রহমান লাতু, পাবনা সমিতির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম,বিক্রমপুর অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ আতিকুর রহমান,হিউম্যান রাইটস কমিশনের নেতা মীনা ইসলাম,ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অ্যান্ড ডেভেলপমেন্টের সেক্রেটারি আকতার হোসেন,সহ-সভাপতি শাহাদৎ হোসেন,জেবিবি’র সদস্য কামরুজ্জামান বাচ্চুসহ আরও অনেকে।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ, আড্ডা, আনন্দ বেদনার গল্প, ছোট ছোট অনুভূতি, দেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
