উদীচী ফ্রান্সের মুক্ত আলোচনা অনুষ্ঠিত
মহান বিজয় দিবসকে সামনে রেখে 'বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ফ্রান্স সংসদ'র উদ্যোগে ‘মুক্তিযুদ্ধের চেতনা এবং সাম্প্রতিক বাংলাদেশ’ শিরোনামে এক মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সময় রোববার সন্ধ্যায় ফ্রান্সের ওবারভিলিয়ে শহরের স্যাল ডানিয়েল কাসানুভা রেস্টুরেন্টে এ মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা পরিচালনা করেন 'উদীচী ফ্রান্স সংসদে'র সাধারণ সম্পাদক আহাম্মেদ আলী দুলাল এবং সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি কিরন্ময় মণ্ডল।
এছাড়াও বক্তব্য দেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর সমর্থক জুয়েল দাস রায় লেনিন ও বাংলাদেশ যুব ইউনিয়ন ফ্রান্স শাখার সভাপতি রমেন্দ্র কুমার চন্দ।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি ফ্রান্স শাখা, চারণ সাংস্কৃতিক কেন্দ্র ফ্রান্স শাখা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ফ্রান্স শাখা ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ মার্কসবাদী দলের নেতারা।
