২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিঙ্গাপুর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি

মোস্তাক আহমেদ চৌধুরীকে সভাপতি এবং  আরিফ সোবহানকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করেছে সিঙ্গাপুর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু, সিঙ্গাপুর থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2016, 05:59 PM

Updated : 20 Aug 2022, 02:28 PM

রোববার স্থানীয় সময় সন্ধ্যায় সিঙ্গাপুরের আনন্দ ভবনের দোতলায় সংগঠনটির কর্মী সম্মেলনে নতুন এ কমিটি ঘোষিত হয়। সম্মেলনে ৮৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করে সংগঠনটি।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রিয় কার্যনির্বাহী সংসদের সভাপতি মোল্লা মো. আবু কাওছার এবং বিশেষ অতিথি ছিলেন সংগঠনটির কেন্দ্রিয় কার্যনির্বাহী সংসদের অর্থ সম্পাদক কে এম মাসুদুর রহমান, মালয়েশিয়া আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুজ্জামান মিতুল, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি ও বাংলার কণ্ঠে'র সম্পাদক এ কে এম মোহসিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোস্তাক আহমেদ চৌধুরী, আহ্বায়ক সিঙ্গাপুর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। সম্মেলন পরিচালনা করেন সাদ্দাম হোসেন ভূঁইয়া সজীব,যুগ্ম আহ্বায়ক সিঙ্গাপুর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।

সম্মেলনে অতিথিদের পাশাপাশি বক্তব্য দেন আরিফুল ইসলাম সোবহান,রাসেল,ইসমাইল হোসেন সোহাগ, খায়রুল, পাঠান মনির, আনোয়ারসহ আরও অনেকে।