২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে অস্ট্রেলিয়ায় মানববন্ধন

বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের ওপর নির্যাতনের প্রতিবাদে অ্যাডেলেইড সাউথ অস্ট্রেলিয়াতে 'বাংলাদেশ পূজা ও কালচারাল সোসাইটি অফ সাউথ অস্ট্রেলিয়া (বিপিসিএসএসএ)' প্রতিবাদ র‍্যালি এবং মানববন্ধন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাদেরা সুলতানা নদী, অস্ট্রেলিয়ার অ্যাডেলেইড থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2016, 05:18 PM

Updated : 11 Oct 2022, 09:26 PM

গত সপ্তাহে সংগঠনটি সাউথ অস্ট্রেলিয়ার পার্লামেন্টের সামনে ও ভিক্টোরিয়া স্কয়ারে এসব কর্মসূচি পালন করে।

র‍্যালি শেষে বক্তব্য দেন বিপিসিএসএসএ'র ফাউন্ডিং প্রেসিডেন্ট রণজিৎ কুমার দাস, বর্তমান প্রেসিডেন্ট তৃপ্তি কণা দে, সদস্য প্রণব বিশ্বাস এবং তাপস রায় চৌধুরী।

প্রতিবাদ সভায় বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়ে এসব ঘটনার তীব্র নিন্দা করা হয়। সাম্প্রদায়িক হামলা বন্ধে বাংলাদেশ সরকারকে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।