২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিঙ্গাপুর-প্রবাসী শ্রমিকদের কবিতা সংকলন প্রকাশ

সিঙ্গাপুরে বসবাসরত বাংলাদেশি শ্রমজীবীদের কবিতা সংকলন 'পরবাসীকথা'(মাইগ্রান্ট টেইলস) প্রকাশিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মনির আহমদ, সিঙ্গাপুর থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2016, 04:58 PM

Updated : 11 Oct 2022, 09:25 PM

রোববার বিকালে সিঙ্গাপুরের ডাউনটাউন কোরে অবস্থিত ন্যাশনাল গ্যালারির সিটিহল উইং বি-ওয়ান অডিটোরিয়ামে বইটির মোড়ক উন্মোচন হতে যাচ্ছে।

সংকলনে আঠারোজন প্রবাসী কবির মোট আটাশটি বাংলা কবিতা ইংরেজি অনুবাদসহ স্থান পেয়েছে।

সংকলনে স্থান পাওয়া কবিরা হলেন- বিকাশ নাথ, দেবব্রত বসু, এনামুল হক, কাউসার আহমেদ, এম এ সবুর, এম আর মিজান, মাহবুব হাসান দীপু, মাসুদ অপু, মহসীন আকবর, মোহর খান, মনির আহমদ, মুকুল হোসেইন, রাজীব শীল জীবন, এস রহমান লিটন, শরীফ উদ্দিন, সুমন সিকদার, জহিরুল ইসলাম ও জাকির হোসেন খোকন।

বইটি যৌথভাবে সম্পাদনা করেছেন জাকির হোসেন খোকন ও মনির আহমদ। বইটি উৎসর্গ করা হয়েছে 'পৃথিবীর সব অভিবাসীর প্রতি'।

ধ্রুব এষ এর প্রচ্ছদে বাংলাদেশের 'বাবুই প্রকাশনী' থেকে প্রকাশিত বইটির মুখবন্ধ লিখেছেন সিঙ্গাপুরের কবি এলভিন প্যাং। সবকটি কবিতার ইংরেজি অনুবাদ করেছেন ভারতীয় বাঙালি দেবব্রত বসু।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানের মূলপর্বে থাকছে অভিবাসী শ্রমজীবীদের নিয়ে 'কবিতা প্রতিযোগিতা'। সাত ভাষায় আটাত্তর জন কবি থেকে চূড়ান্ত পর্বে নির্বাচিত হওয়া ষোলোজন কবি নিজ ভাষায় স্বরচিত কবিতা পড়বেন।