২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ায় 'ভালবাসার গল্প'

'পৃথিবীর সব ভালবাসাকে সম্মান' জানিয়ে অস্ট্রেলিয়ার সিডনিতে আয়োজিত হয়েছে 'ভালবাসার গল্প' অনুষ্ঠান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাইম আবদুল্লাহ, অস্ট্রেলিয়া থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2016, 07:16 PM

Updated : 11 Oct 2022, 09:24 PM

অস্ট্রেলিয়া প্রবাসি লেখক ও সাংবাদিকদের সংগঠন 'অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস অ্যান্ড মিডিয়া কাউন্সিল'র সদস্য অনলাইন টেলিভিশন 'বাসভূমি' এই অনুষ্ঠানের  আয়োজন করে।

রোববার সিডনির রকডেলে এই অনুষ্ঠানে সিডনি প্রবাসি বাংলাদেশি লেখক, কবি, সাহিত্যিক,  সাংবাদিক, শিল্পী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা  উপস্থিত ছিলেন। 

ভালবাসার গল্প, কবিতা আবৃতি, নৃত্য, লালনগীতি, আধুনিক গান ও খণ্ড নাটক দিয়ে সাজানো এই অনুষ্ঠানে বিচারকমণ্ডলীর মাধ্যমে তিন 'সেরা দম্পতি'কে অ্যাওয়ার্ড দেওয়া হয়। সেরা দম্পতিরা হলেন- শাহে জামান টিটো, খায়রুল হক ও তিশা তানিয়া।

বিচারক প্যানেলে ছিলেন বিদেশবাংলা টোয়েন্টিফোর ডটকম'র সম্পাদক মোহাম্মেদ আবদুল মতিন, অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদ্যুৎ সিং চুন্নু ও 'বাংলাদেশ অ্যাসোসিয়শন অব নিউ সাউথ ওয়েলস'র সভাপতি একেএম ফজলুল হক সফিক।  

এছাড়া কমিউনিটিতে বিশেষ অবদানের জন্য আব্দুল হান্নান ও তার স্ত্রী আমরিন হান্নানকে সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে বিভিন্ন পর্বে অংশ নেন- রুপন্তি, সুহৃদ, একেএম ফজলুল হক সফিক,শুভজিৎ ও ব্যান্ডদল 'তান্ত্রিক'। 

তানিশা ফেরদৌসের উপস্থাপনায় অনুষ্ঠানে 'অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস অ্যান্ড মিডিয়া কাউন্সিল'র আহব্বায়ক বদরুল আলম, সদস্য সচিব মোহাম্মেদ আবদুল মতিন ও বাসভূমি'র মালিক আকিদুল ইসলাম উপস্থিত ছিলেন।