২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ ইয়র্কে ‘ঊনবাঙাল’র দশম সাহিত্যসভা

যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের সাহিত্য সংগঠন 'ঊনবাঙাল'র দশম সাহিত্যসভা অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সুমন রায়হান, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2016, 06:37 PM

Updated : 11 Oct 2022, 09:24 PM

স্থানীয় সময় শনিবার নিউ ইয়র্কের হলিস অঞ্চলে এই সভা হয়।

কবি কাজী জহিরুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সঙ্গীতশিল্পী ও সাহিত্য সমালোচক মুত্তালিব বিশ্বাস।

সভার শুরুতে  আয়োজকদের পক্ষ থেকে  শুভেচ্ছা বক্তব্য দেন মুক্তি জহির।

তিনি বলেন, "যখন এই সাহিত্যসভা অনুষ্ঠিত হচ্ছে, তখন চলছে প্রিয় মাতৃভূমি বাংলাদেশের বিজয়ের মাস। আমরা এই পর্বটি উৎসর্গ করলাম, সেইসব বীর শহীদদের প্রতি, যাদের আত্মত্যাগে, স্বাধীন হয়েছে আমাদের দেশ।"

মুত্তালিব বিশ্বাস বলেন, "শিল্প ও সাহিত্যের এমন নিবিড় চর্চা সত্যিই এক অনুকরণীয় দৃষ্টান্ত। এমন উদ্যোগ বাংলা সাহিত্যকে বহুদূর নিয়ে যাবে। একই সাথে প্রবাসে সাহিত্য চর্চার অনবদ্য একটি ক্ষেত্র তৈরি করেছে ঊনবাঙালের এই নিয়মিত সাহিত্য সভা।"

কাজী জহিরুল ইসলাম বলেন, "ঊনবাঙাল'র এই প্রচেষ্টা চলবে। আমরা চাই বাংলা সাহিত্যের সাথে বিশ্ব সাহিত্যের একটি অপূর্ব সংযোগ ঘটাতে। সেই লক্ষেই এই যাত্রা।"

সভায় কবিতা পড়ে শোনান কাজী জহিরুল ইসলাম, মাহাবুব হাসান, সৈয়দ কামরুল, ফেরদৌস সাজেদিন, আনোয়ার হোসাইন মঞ্জু, নাসির আহমেদ, শামীম আল আমিন, ইকবাল হোসেন, শাহ আলম দুলাল, রাজিয়া নাজমি, লিয়াকত আলী, আশরাফুন নাহার লিউজা ও জনম সাহা।

রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা আবৃত্তি করেন গোপন সাহা। শিল্পী মুত্তালিব বিশ্বাস গান গেয়ে শোনান।

আগামী 'নিউ ইয়র্ক বইমেলা'র আহ্বায়ক নির্বাচিত হওয়ায় কথাসাহিত্যিক ফেরদৌস সাজেদিনকে অভিনন্দন জানানো হয় সভা থেকে।

এছাড়া ঊনবাঙাল'র একটি ব্যানার করে দেওয়ার জন্য মুক্তিযোদ্ধা ও শিল্পী তাজুল ইমামকে  ধন্যবাদ জানানো হয়।

লেখক ও সাংবাদিক শামীম আল আমিনের সঞ্চালনায় এই সাহিত্য আড্ডায় যোগ দেন প্রবাসী কবি, গল্পকার ও প্রাবন্ধিকরা।