২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়াশিংটন আ.লীগের বিজয় দিবসের প্রস্তুতি সভা

বাংলাদেশের বিজয়ের ৪৫তম বছর পালন উপলক্ষ্যে প্রস্তুতি সভা করেছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন আওয়ামী লীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শিব্বীর আহমেদ,যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2016, 06:57 PM

Updated : 20 Aug 2022, 02:23 PM

স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় ভার্জিনিয়ার স্প্রিংফিল্ডের নিরালা রেস্তোরাঁয় এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ সভাপতি সাদেক খান এবং সভা পরিচালনা করেন দলের সাধারণ সম্পাদক এম নবী বাকী। 

আগামী ১৬ ডিসেম্বর বিজয়ের ৪৫তম বছর পালন বিষয়ে স্থানীয় নেতা-কর্মীরা সভায় মত প্রকাশ করেন।

সভায় ওয়াশিংটন আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনগুলোর বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা হয় এবং নিজেদের মধ্যকার মতপার্থক্য দূর করার আহ্বান জানানো হয়।

সভায় সদ্য বিলুপ্ত হওয়া ওয়াশিংটন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এবং ওয়াশিংটন আওয়ামী যুবলীগের কমিটি নিয়ে করণীয় বিষয়ে আলোচনা হয়।

ওয়াশিংটন আওয়ামী লীগের বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হবে বলে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রস্তুতি সভায় অংশ নেন- ওয়াশিংটন আওয়ামী লীগের সহ সভাপতি শিব্বীর আহমেদ,সহ সভাপতি নুরুল আমিন নুরু,যুগ্ম সম্পাদক হারুন উর রশীদ,সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন সোহেল ও উপদেষ্টা জিয়াউদ্দীন খান।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ আযম আজাদ,মোহাম্মদ মজিবুর খান, নুর উন নাহার মেরী,কামাল হোসেন,শহিদুল ইসলাম ও রোমিও হক।