২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উদীচী কানাডার বিজয় দিবসের আয়োজন

কানাডা প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনকে সঙ্গে নিয়ে মহান বিজয় দিবস উদযাপনের উদ্যোগ নিয়েছে 'উদীচী শিল্পীগোষ্ঠী' কানাডা শাখা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সোহেল সোহরাব,কানাডার টরন্টো থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2016, 05:34 PM

Updated : 20 Aug 2022, 02:22 PM

আগামী ১৭ ডিসেম্বর টরন্টোর জড রোডের রয়্যাল কানাডিয়ান লিজিয়ন হলে এ অনুষ্ঠান হবে।

উদীচী শিল্পীগোষ্ঠী জানিয়েছে,তাদের বিজয় দিবসের অনুষ্ঠানে ক্কনন,অন্য থিয়েটার,সুর,সুকন্যা নৃত্যাঙ্গন,নৃত্যকলা কেন্দ্র,ইত্তেলা-মিঠুন ক্রিয়েটিভ ল্যাব,সিম্ফনি মিউজিক একাডেমি,কল্পলোক শিল্পকুঞ্জ,ইতিহাস দেশ ও সমাজ,বঙ্গবন্ধু পরিষদ,বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ টরন্টো এবং পোয়েম ওয়ার্ল্ড অংশ নিচ্ছে।

এ প্রসঙ্গে উদীচী শিল্পীগোষ্ঠী কানাডার সভাপতি মামুনুর রশীদ বলেন,"কমিউনিটিতে আমরা পারস্পরিক সহযোগিতা এবং সহমর্মিতার সাথে সাংস্কৃতিক আন্দোলন এবং কর্মকাণ্ড পরিচালনা করি। বিজয় দিবসের আয়োজনেও আমরা কমিউনিটির অন্যান্য সংগঠনগুলোকে আমন্ত্রণ জানিয়েছি।"