২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আটলান্টায় রামপাল বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

সুন্দরবন রক্ষার দাবিতে জাতীয় কমিটির ডাকা ‘ঢাকা মহাসমাবেশ’র সাথে সংহতি জানিয়ে যুক্তরাষ্ট্রের আটলান্টার বেশ কয়েকটি স্থানে প্রচারাভিযান ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রুমী কবির, যুক্তরাষ্ট্রের আটলান্টা থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2016, 05:30 PM

Updated : 11 Oct 2022, 09:23 PM

স্থানীয় সময় শনিবার গণসংহতি আন্দোলন ও প্রতিবেশ আন্দোলনের যৌথ উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়।

‘রামপাল চুক্তি ছুঁড়ে ফেলো,সুন্দরবন রক্ষা করো’-এই দাবিতে ২৬ নভেম্বর জাতীয় কমিটির ডাকা ‘ঢাকা মহাসমাবেশ’-এর সাথে সংহতি জানিয়ে একই দিনে আটলান্টার একেজিমি কার্টার রোডের গ্লোবালমল,ডাউন টাউনের সেন্টেনিয়াল অলিম্পিক পার্ক ও বিশ্বখ্যাত সিএনএন টেলিভিশন সেন্টারের সামনে এ প্রচারাভিযান ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন- নাসিরউদ্দিন,আহসান ভূঁইয়া,মোস্তফা জাহিদ টিটু,শ্যামচন্দ,ইলাচন্দ,কাকলি বিশ্বাস,মাহমুদুল খান আপেল,নুসরাত পিংকিসহ আরো অনেকে।

প্রচারাভিযানে সুন্দরবনে বিদ্যুৎকেন্দ্র হলে পরিবেশের ভারসাম্যহীনতা ও জীববৈচিত্র্য বিপন্ন হওয়ার নানা কারণ দেখিয়ে প্রচারপত্র বিলি করা হয়।

সমাবেশে বক্তারা বলেন, সুন্দরবন রক্ষা আন্দোলন এখন শুধু আর বাংলাদেশের আন্দোলন নয়,বিশ্বব্যাপী পরিবেশ রক্ষার আন্দোলনেরও অংশ। শুধুমাত্র একটি বিদেশি কোম্পানির মুনাফার কারণে সরকার জনগণের মতামতকে উপেক্ষা করে ক্ষতিকর এই বিদ্যুৎ প্রকল্পটি বাস্তবায়ন করতে যাচ্ছে।

বক্তারা জাতীয় কমিটির ডাকে বিদ্যুৎ প্রকল্প বাতিলের আহ্বানে সাড়া না দিলে ভবিষ্যতে দেশে-বিদেশে ব্যাপক প্রতিবাদ গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারী উচ্চারণ করেন।