২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দরবন 'রক্ষা'য় লন্ডনে 'ঢাকা মহাসমাবেশ'র সাথে সংহতি

জাতীয় কমিটির ডাকা 'ঢাকা মহাসমাবেশে'র সাথে সংহতি জানিয়ে যুক্তরাজ্যের লন্ডনে এক সমাবেশের আয়োজন করেছে প্রবাসী বাংলাদেশিরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মোস্তফা ফারুক, যুক্তরাজ্যের লন্ডন থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2016, 04:23 PM

Updated : 11 Oct 2022, 09:23 PM

স্থানীয় সময় শনিবার তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি, যুক্তরাজ্য শাখা এ সংহতি সমাবেশের আয়োজন করে।

সমাবেশের সভাপতিত্ব করেন সংগঠনটির আহ্বায়ক  মুখলেছুর রহমান ও পরিচালনা করেন সদস্য সচিব আখতার সোবহান মাসরুর।

বক্তারা বলেন, ইউনেস্কোসহ বাংলাদেশ ও ভারতের স্বাধীন বিশেষজ্ঞরা রামপাল প্রকল্প সুন্দরবন বিনাশের কারণ হবে বলে মতামত দিলেও সরকার তাতে কর্ণপাত করছে না।

সরকার সব জনমত, বৈজ্ঞানিক তথ্য ও যুক্তি উপেক্ষা করে ভারত ও লুটেরা গোষ্ঠীর স্বার্থে এ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ অব্যাহত রেখেছে।

তাই সরকারকে একগুয়েমি ত্যাগ করে সুন্দরবনবিনাশী কয়লাভিত্তিক রামপাল বিদ্যুৎ প্রকল্প অবিলম্বে বাতিল করার আহ্বান জানান বক্তারা।

সমাবেশে অনেকের মধ্যে বক্তব্য দেন- বাসদ (মার্কসবাদী)'র মোস্তফা ফারুক, সাংবাদিক ইসহাক কাজল, সিপিবি'র আবিদ আলী, ওয়ালি রহমান, গোলাম আকবর মুক্তা, খন্দকার মিজানুর রহমান, শাহরিয়ার বিন আলী।