‘শিকারী’র প্রিমিয়ার শো কুয়ালালামপুরে
বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবি ‘শিকারী’র প্রিমিয়ার শো মালয়েশিয়ার রাজধানী কুয়ালামপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
বাংলাদেশের চলচ্চিত্র অভিনেতা শাকিব খান ও ভারতের নায়িকা শ্রাবন্তী এতে অভিনয় করেছেন।
আগামী রোববার (২৭ নভেম্বর) কুয়ালালামপুরের ফেডারেল সিনেমা হলে এই প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে।
আয়োজক সংস্থা এমবিসি ফিল্ম প্রোডাকশন এসডিএন-বিএইচডি সূত্র এই তথ্য জানায়।
সূত্র জানায়, প্রিমিয়ার শো অনুষ্ঠানে বাংলাদেশের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু প্রধান অতিথি ও নায়ক শাকিব খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
শনিবার বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হাসানুল হক ইনু ও শাকিব খান মালয়েশিয়ায় পৌঁছেছেন বলে আয়োজক সংস্থা থেকে জানানো হয়েছে।
