২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবুধাবিতে বাংলাদেশিদের ক্রিকেট টুর্নামেন্ট

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে 'বঙ্গবন্ধু গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০১৬' সমাপ্ত হয়েছে। এ টুর্নামেন্টে মোট ১৪টি দলে বাংলাদেশ, ভারত ও শ্রী লংকার প্রবাসী ক্রিকেটাররা অংশ নেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীর কবীর বাপপি, সংযুক্ত আরব আমিরাত থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2016, 04:55 PM

Updated : 12 Apr 2022, 03:23 AM

'বঙ্গবন্ধু পরিষদ' আবুধাবি শাখার উদ্যোগে অনুষ্ঠিত এই ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয় শুক্রবার আবুধাবির শেখ যায়েদ আউটার ক্রিকেট স্টেডিয়ামে।

মুসাফফাহ কিংস ও আল জাবের স্পোর্টস এর মধ্যে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচের উদ্বোধন করেন আবুধাবি 'বঙ্গবন্ধু পরিষদ'র সভাপতি ইফতেখার হোসেন বাবুল।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন পরিষদের সাধারণ সম্পাদক নাসির তালুকদার।

১০ ওভারের এ ম্যাচে টসে জিতে আল জাবের স্পোর্টস ব্যাট করে এবং মুসাফফাহ কিংসকে ১০৩ রানের টার্গেট বেঁধে দেয়। মুসাফফাহ কিংস খেলায় ৪ উইকেটে জয়লাভ করে। 

এতে ম্যান অব দ্য ম্যাচ ও ম্যান অব দ্য সিরিজ হন আবদুল আজিজ নয়ন ও মোহাম্মদ শফি।

অনুষ্ঠানে বক্তব্য দেন আবুধাবি 'বঙ্গবন্ধু পরিষদ'র সভাপতি ইফতেখার হোসেন বাবুল, সহ সভাপতি শওকত আকবর, জনতা ব্যাংক আবুধাবির ব্যবস্থাপক আবদুর রাজ্জাক মোল্লাহ, আল নাসের স্পোর্টস ক্লাবের সভাপতি মোহাম্মদ মোরশেদ, টুর্নামেন্টের প্রধান সংগঠক গোলাম কাদের চৌধুরী ইফতি এবং টুর্নামেন্ট আহ্বায়ক ও পরিষদের ক্রীড়া সম্পাদক রিয়াদ বিন রাজু এস এম আলাউদ্দীন।

লেখক: প্রবাসী বাংলাদেশি