২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাসিরনগরে হিন্দুদের উপর হামলায় প্রতিবাদ ব্রিসবেনে

নাসিরনগরে হিন্দু ধর্মালম্বীদের ঘরবাড়ি-মন্দিরে হামলা ও লুটপাটের প্রতিবাদে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে এক প্রতিবাদ সমাবেশ করেছে প্রবাসী বাংলাদেশিরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সুভাষ চন্দ্র সাহা,অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2016, 05:38 PM

Updated : 11 Oct 2022, 09:22 PM

স্থানীয় সময় রোববার ব্রিসবেন শহরের ফরেস্ট লেক সাবার্বের কলেজ অ্যাভিনিউয়ের এক কমিউনিটি হলে 'বাংলাদেশ পূজা অ্যান্ড কালচারাল সোসাইটি, ব্রিসবেন (বিপিসিএস)' এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।

বিপিসিএস-এর সাধারণ-সম্পাদক রাজীব রানা'র সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন দেবদাস গুহ, সামসুল আরেফিন ভুঁইয়া,  জে এ সিদ্দিকী, তুলি নূর,  আলাউদ্দিন,  একাত্তরের শহীদ মহিউদ্দীন হায়দারের সন্তান সাঈদ ফরিদ উদ্দীন ও আরেক শহীদের সন্তান তপন সরকারসহ আরও অনেকে।

এছাড়াও উপস্থিত ছিলেন ব্রিসবেনে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির আলাউদ্দীন, সাহেদ, মহিবুল আলম, রনি, নিউটন, এম এ হাকিম, সিদ্দিকী, শর্মিলা বোস, প্রশেনজিৎ ঘোষ, মোহানসহ আরও অনেকে।

সমাবেশে ভারতীয় প্রবাসীদের মধ্যে গুজরাটের যোগিন্দ্র মোদী, হিমাচল প্রদেশের প্রীত দত্ত, তামিলনাড়ুর কৃষ্ণা এবং মোহান উপস্থিত থেকে প্রতিবাদ জানান।

বিপিসিএস-এর প্রাক্তন সভাপতি প্রফেসর তপন সাহা বলেন, নাসিরনগরের ঘটনা আইনশৃঙ্খলা-বাহিনী এবং স্থানীয় প্রশাসনিক কর্মকর্তাদের উপস্থিতিতে ঘটেছে। এমন ঘটনা বারবার ঘটার জন্য ক্ষমতাসীনদের ক্রমাগত নিরাবতা ও উদাসীনতাকে দায়ী করেন তিনি।

বাংলাদশে অ্যাসোসিয়েশন ইন ব্রিসবেন (ব্যাব) -এর সভাপতি সামসুল আরফেনি ভুঁইয়া অবলিম্বে এ ধরনের হামলা বন্ধের জন্য সরকারকে সব ব্যবস্থা নিতে এবং জড়িতদের শাস্তির দাবি করেন।

বিপিসিএস-এর উদ্যোগে নাসিরনগরের দুর্গতদের জন্য ৪ হাজার ২১৬ অস্ট্রেলিয়ান ডলার ঢাকা রামকৃষ্ণ মিশনের মাধ্যমে দুর্গত এলাকায় পাঠানো হয়েছে বলে জানান সংগঠনটির নেতারা।