ওয়াশিংটনে ‘মধুমালা ও মদন কুমার’ যাত্রাপালার মহরত
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বাংলা ঐতিহাসিক যাত্রাপালা ‘মধুমালা ও মদন কুমার’ মহরত হয়েছে।
রোববার ওয়াশিংটনের ভার্জিনিয়ার আনানডেল শহরের ম্যাশন ডিস্ট্রিক গভর্মেন্ট সেন্টারে প্রবাসী বাংলাদেশিদের সাংস্কৃতিক সংগঠন ‘সুরবিতান’র উদ্যোগে এই মহরত হয়।
আগামী ২২ জুলাই সুরবিতানের আয়োজনে ও সঙ্গীত শিল্পী বুলবুল ইসলামের পরিচালনায় ওয়াশিংটনে ‘মধুমালা ও মদন কুমার’ এর মঞ্চায়ন হবে।
“আলীবাবা, রূপবান, বেদের মেয়ে জোসনা, সোহরাব-রুস্তম, সিঁদুর নিও না মুছে, গরীবের মেয়ে, নবাব সিরাজউদ্দৌলা- এরকম বহু যাত্রাপালা দেখার জন্য যাত্রাপাগল মানুষ ছুটে যেতো, যাত্রা দেখতো।”
‘মধুমালা ও মদন কুমার’ যাত্রাপালার মহরত উদ্বোধন করেন পারভিন পাটোয়ারী, রুখসানা পারভিন ও মোহাম্মদ আলমগীর। শুভেচ্ছা বক্তব্য দেন মাজহারুল হক ও শামীম চৌধুরী।
যন্ত্র সহযোগিতায় ছিলেন ফজলুর রহমান, আশিষ বড়ুয়া ও রোমান।
