জাপানি মৃৎশিল্পের শহর আরিতায় একদিন
জাপানের যে শহরে আমরা থাকি তার নাম সাগা। নিরিবিলি, ছিমছাম পাহাড়ঘেরা সাগা প্রিফেকচার কিঊশু দ্বীপের উত্তর পশ্চিমে অবস্থিত।
এখানে আরিতা নামে একটা শহর আছে যা পোর্সেলিন শিল্প বা চিনামাটির পণ্য তৈরির জন্য বিখ্যাত। আরিতার পোর্সেলিন পণ্য একসময় জাপান ছাড়াও ইউরোপে প্রসিদ্ধ ছিল।
পোর্সেলিন পণ্য ইউরোপে রপ্তানির দীর্ঘ ঐতিহ্য শুরু হয়েছিল সপ্তদশ শতকের দ্বিতীয়ার্ধে এবং তা অষ্টাদশ শতকের প্রথমার্ধ পর্যন্ত অব্যাহত ছিল। বর্তমানেও জাপানে এসব পণ্যের যথেষ্ট কদর আছে।
মাটির ছাঁচ
প্রাচীন ঐতিহ্যের অংশ হিসেবে আরিতা শহরে এখনও ৪০০-৫০০ বছরের পুরনো কিছু মৃৎশিল্প কারখানার দেখা মেলে। এমনই একটি কারখানা হলো ‘হ্যপি লাকি আরিতা’।
‘হ্যপি লাকি আরিতা’ তাদের পোর্সেলিন শিল্পকে বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরার জন্য সাগাতে বসবাসরত জাপানিসহ বিদেশিদের নিয়ে এ সপ্তাহের শুরুতে দিনব্যাপি একটা অনুষ্ঠানের আয়োজন করেছিল।
মাটির ছাঁচগুলোকে আগুনে পোড়ানোর চুলা
পোড়ানোর পর ছাঁচগুলোতে শিল্পীরা রঙতুলির আঁচড় দিচ্ছেন
সুন্দর কারুকাজ খচিত পণ্যের পসরা দেখে আমরা মুগ্ধ হয়েছিলাম। এমন ভিন্নধর্মী আয়োজন থেকে আমাদের অনেক সুন্দর অভিজ্ঞতা হয়েছে। আমরা শিখেছি কীভাবে মৃৎপণ্যের দোকান থেকে চীনামাটির পণ্য চিনতে হয়।
বিভিন্ন দেশের মানুষের সঙ্গে মেশার সুযোগ পেয়েছি। সবশেষে আমাদের জন্য চা আর যেমন খুশি তেমন সাজ প্রতিযোগিতা হয়েছিল। যেমন খুশি তেমন সাজ প্রতিযোগিতায় প্রথম ও দ্বিত্বীয় হয়েছিল দুজন বাংলাদেশি।
নান্দনিক পোর্সেলিন পণ্য
নান্দনিক পোর্সেলিন পণ্য
বাংলাদেশ থেকে কখনও জাপানে বেড়াতে আসলে পোর্সেলিনের শহর আরিতায় আসতে কেউ ভুল করবেন না। পোর্সেলিনসমৃদ্ধ এ শহর নিঃসন্দেহে আপনাদের কাছে অনেক ভালো লাগবে।
লেখক: শিক্ষার্থী, সাগা বিশ্ববিদ্যালয়, জাপান
ইমেইল: khairul.me08@gmail.com
