চট্টগ্রাম-কুয়ালালামপুর বিমানের ফ্লাইট চালুর দাবি
চট্টগ্রাম-কুয়ালালামপুর বিমানের ফ্লাইট চালুর দাবি করেছে ‘চট্টগ্রাম নাগরিক ফোরাম’ মালয়েশিয়া শাখা।
সোমবার মালয়েশিয়ার হাং তুয়া এলাকার মে বাংলা রেঁস্তোরায় ‘গ্রেটার চিটাগং অ্যাসোসিয়েশান-ইউকে’র সভাপতি এবং চট্টগ্রাম নাগরিক ফোরামের সভাপতি মনোয়ার হোসেনকে দেওয়া সংবর্ধনা সভায় এই দাবি তোলা হয়।
ব্যবসায়ি মোহাম্মদ আলমগীর চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন আইনজীবী মানোয়ার হোসেন।
বক্তারা মালয়েশিয়ায় বাংলাদেশ হাই কমিশন থেকে সেবা নেওয়ার সময় চট্টগ্রামের মানুষদের বেশি হয়রানির শিকার হতে হয় বলে অভিযোগ করেন। এ হয়রানি বন্ধ করার দাবি জানান তারা।
এছাড়া মালয়েশিয়া প্রবাসী বৃহত্তর চট্টগ্রামের মানুষের সুবিধার কথা বিবেচনা করে বাংলাদেশ বিমানের চট্টগ্রাম-কুয়ালালামপুর সরাসরি ফ্লাইট চালুর দাবি জানানো হয়।
সভায় বক্তব্য দেন- লেখক ও সাংবাদিক রফিক আহমদ খান, দাবা খেলোয়াড় ফজলে নুর বাপ্পী, আরাফাত, ফেরদৌস, মোজাম্মেল হক, আকবর হোসেন, নাজিম উদ্দীন, সেলিম, মনির উদ্দিন ও প্রকৌশলী আমিনুল ইসলাম খোকন।
সভা শেষে মোহাম্মদ আলমগীর চৌধুরীকে আহ্বায়ক ও মোহাম্মদ ফজলে নুর বাপ্পিকে সদস্য সচিব করে ৩১ সদস্যবিশিষ্ট ‘চট্টগ্রাম নাগরিক ফোরাম’ মালয়েশিয়া শাখা গঠন করা হয়।
