হাসিনার বিকল্প নেই: অস্ট্রেলিয়া যুবলীগ
আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগ অস্ট্রেলিয়া শাখা বাংলাদেশের নেতৃত্বে ‘শেখ হাসিনার বিকল্প নেই বলে’ মত দিয়েছেন।
রোববার সিডনির কস্তুরী রেস্তোরাঁয় সংগঠনটির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কেটে আয়োজিত আনন্দ উৎসবের বক্তৃতায় নেতারা এই মত দেন।
বক্তারা বলেন, বাংলাদেশের অগ্রগতির জন্য আওয়ামী লীগ সরকার যেমন জরুরি, তেমনি যুবলীগের সমন্বিত রাজনীতিও আওয়ামী লীগকে শক্তিশালী করতে পারে।
যুবলীগের নেতারা ছাড়াও উৎসবে স্থানীয় ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, সাংবাদিক ও প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন।
বক্তৃতা, কবিতা আবৃত্তি ও গানের আয়োজনে আনন্দ উৎসব হয়। কবিতা আবৃত্তি করেন মাহিদুল ইসলাম মাহি। গান গেয়ে শোনান শিল্পী মিঠু।
প্রধান বক্তা ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক আবুল হাসনাত মিল্টন। উপস্থাপনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সহ-সম্পাদক নোমান শামীম।
উৎসবে অন্যদের মধ্যে বক্তব্য দেন- যুবলীগ নেতা এস এম দিদার হোসেইন, হাফিজুর রহমান, আলাউদ্দিন অলোক, সাঈফ রানা, সবুজ সিকদার, ছাত্রলীগ সাধারণ সম্পাদক চৌধুরী মিকু, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ সদস্য হারুনুর রশীদ, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি স্বপন, মুক্তিযোদ্ধা বেলাল হোসেইন, কলামনিস্ট অজয় দাশ গুপ্ত।
