২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১২ ব্যবসায়ীকে পুরস্কৃত করল ইউকেবিসিসিআই

প্রবাসে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ব্যবসায়ীদেরকে পুরস্কৃত করেছে যুক্তরাজ্যে বাংলাদেশের ব্যবসায়ী সংগঠন 'দি ইউকে-বাংলাদেশ ক্যাটালিস্ট অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ইউকেবিসিসিআই)'।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রবাস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2016, 04:04 PM

Updated : 11 Oct 2022, 09:21 PM

স্থানীয় সময় সোমবার লন্ডনের হিলটন পার্কলেন হোটেলে ইউকেবিসিসিআই আয়োজিত এ পুরস্কার বিতরণীতে ১২ জন ব্যবসায়ীকে পুরস্কার দেওয়া হয়।

প্রবাসে বিভিন্ন সেক্টরে ব্যবসায়ীদের সফলতার স্বীকৃতি হিসেবে ১২টি ক্যাটাগরিতে এ পুরস্কার দেওয়া হয়।

বেস্ট নিউ বিজনেস ক্যাটাগরিতে টেক্সটাইল ডিজাইনার অ্যান্ড ওয়েভারের মাজেদা ক্লার্ক,বেস্ট প্রোডাক্ট অফ দ্য ইয়ার ক্যাটাগরিতে মাউন্টেইন গোল্ড-লন্ডন টি এক্সচেঞ্জ-এর শেখ অলিউর রহমান,বিজনেস ইনোভেশন ক্যাটাগরিতে অর্ডারিং ডাইরেক্টের আতিক এলাহি এবং আশিক এলাহি পুরস্কার পান।

কন্ট্রিবিউশন টু দ্য ইন্ডাস্ট্রি-একক ক্যাটাগরিতে রেচিং ড্রাইভার-এর জুবায়ের হক,কন্ট্রিবিউশন টু দ্য ইন্ড্রাস্ট্রি-কমার্শিয়াল ক্যাটাগরিতে অ্যাকাউন্টেন্সি এ কে এম ফজলুল হক,ইনেস্পিরেশনাল বিজনেস লিডার অফ দ্য ইয়ার ক্যাটাগরিতে অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার্স বাংলাদেশ-এর চেয়ারম্যান আনিস এ খান'কে পুরস্কার দেওয়া হয়।

ইয়ং এন্টারপ্রেনর অফ দ্য ইয়ার ক্যাটাগরিতে ইমন আহমেদ,এন্টারপ্রেনর অফ দ্য ইয়ার ক্যাটাগরিতে নাজিম আহমদ,রেস্টুরেন্ট অফ দ্য ইয়ার ক্যাটাগরিতে করিয়েন্ডার হসে এবং বিজনেস উইম্যান অফ দ্য ইয়ার ক্যাটাগরিতে দার্জিলিং এক্সপ্রেসের আসমা খান এ পুরস্কার পান।

এছাড়া ইউকেবিসিসিআই চয়েস অ্যাওয়ার্ড পান ডালিয়া বাসার এবং লাইফটাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে র‌্যাংগস গ্রুপের চেয়ারম্যান ও সিরিসোর্স গ্রুপের প্রেসিডেন্ট আব্দুর রউফ চৌধুরীকে।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন ইউকেবিসিসিআই-এর প্রেসিডেন্ট বজলুর রশীদ।

তিনি বলেন,"ব্রিটিশ-বাংলাদেশি ব্যবসায়ীদের প্রণোদনা দেওয়ার জন্য এই অনুষ্ঠানের আয়োজন। এর মাধ্যমে নতুনরাও উৎসাহিত হবেন।"

ইউকেবিসিসিআই-এর মাধ্যমে ব্যবসায়ীরা নিজেদের সফলতার শীর্ষে নিয়ে যেতে পারবে বলেন সংগঠনের চেয়ারম্যান ইকবাল আহমদ ওবিই।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিফ সেক্রেটারি অব ট্রেজারির ডেভিড গোয়াক।

প্রধান অতিথি বলেন,ব্রিটেনে বাংলাদেশি ব্যবসায়ীদের সব ধরনের প্রণোদনা দেওয়ার জন্য তার দেশ প্রস্তুত।

এছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- লন্ডনে বাংলাদেশের হাই-কমিশনার মোহাম্মদ নাজমুল কাওনাইন, বেথনালগ্রিন ও বো আসনের এমপি রোশনারা আলী,লর্ড বিলিমুরি।