২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিনল্যান্ডে তারেক রহমানের জন্মদিন পালিত

বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে কেক কেটে দিনটি উদযাপন করেছে ফিনল্যান্ড বিএনপি। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফিনল্যান্ড প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2016, 03:03 PM

Updated : 11 Oct 2022, 09:21 PM

সোমবার সন্ধ্যায় এসপোর ওয়েস্টেনডিনতিয়ের ‘বার সিয়েস্তায়’ এই অনুষ্ঠানে কেক কাটার পাশাপাশি ছিল তারেক রহমানের উপর আলোচনা সভা।

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার প্রথম সন্তান তারেক রহমানের জন্ম ১৯৬৫ সালের ২০ নভেম্বর।

২০০৭ সালে মার্চ মাসে সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুর্নীতি মামলায় গ্রেপ্তার হন তারেক রহমান। পরে জামিনে মুক্ত হয়ে ওই বছর সেপ্টেম্বরে চিকিৎসার জন্য লন্ডন যান তিনি। তখন থেকে পরিবার নিয়ে সেখানেই আছেন।

আলোচনা সভায় ফিনল্যান্ডে বিএনপি নেতা জামান সরকার বলেন, "মিথ্যা মামলার মুখে আজ আটটি বছর তারেক রহমান লন্ডনে অসুস্থ অবস্থায় পড়ে আছেন। সরকার নানা অন্তরায় তৈরি করে তার দেশে ফিরে যাওয়ার পথে বাধা সৃষ্টি করছে।"

শিগগিরই তারেক রহমানের নামে দায়ের করা 'মিথ্যা মামলা' ও 'সাজা'র রায় প্রত্যাহার করতে সরকারের প্রতি দাবিও জানান তিনি।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোকলেসুর রহমান, নাজমুল হুদা মনি, মুসতাক সরকার, আবুল কালাম আজাদ, তাজুল ইসলাম, রাইসুল ইসলাম, নাজমুল হাসান, রফিকুল ইসলাম, সাজ্জাদ মুন্না, মীর সেলিমসহ আরও অনেকে।